স্ট্রিম প্রতিবেদক

গণতান্ত্রিক উত্তরণের স্বার্থে দেশে চলমান সহিংসতার সংস্কৃতি অবসানের আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক তথ্যের বরাত দিয়ে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও পরবর্তী সময়ে দেশের ৩০টি জেলায় দুই শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। দলটির নেতৃবৃন্দ মনে করেন, এ ধরনের পরিস্থিতি গণতান্ত্রিক উত্তরণকে কালিমালিপ্ত করার অপচেষ্টা মাত্র।
দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘দেশের প্রতি আমাদের দায়িত্ব হলো সন্ত্রাসকে প্রত্যাখ্যান করে শান্তিপূর্ণ উপায়ে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করা। রাজনৈতিক দলগুলো এবং নাগরিকেরা যদি নিজেদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে শক্তিশালী না করে, তবে কোনো বাস্তব পরিবর্তন সম্ভব নয়।’ তিনি বর্তমান রাজনৈতিক উত্তেজনার বদলে সংলাপ ও সমঝোতার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান।
দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, ‘গণসংহতি আন্দোলন বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক সংস্কার, মানবিক মর্যাদা ও সমাজের ন্যায্যতা প্রতিষ্ঠায় অটল। এই অগ্রযাত্রায় সহিংসতা কোনোভাবে সমাধান নয়; বরং সামাজিক সংহতি ও একাত্মতার মধ্য দিয়ে দেশকে নতুন উচ্চতায় নেওয়া সম্ভব।’
বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো অভিযোগ আইনি ও নিয়মতান্ত্রিক পন্থায় নিষ্পত্তি করা সম্ভব। তাঁরা জনগণের মাঝে ঐক্য ও শান্তিপূর্ণ সমাধানের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬