স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। দলটির প্রার্থীরা ধানের শীষ নিয়ে ২৯০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এই ভোট পান। অন্যদিকে, জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ২২৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। দুই দলের ভোটের ব্যবধান ১৮ দশমিক ২১ শতাংশ।
জামায়াতের প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত রয়েছে। গত বৃহস্পতিবারের নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও (চট্টগ্রাম-২ ও ৪) বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিকেরা পেয়েছে তিনটি আসন। একটি আসনে জয় পেয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন।
বিপরীতে ৬৮ আসন নিয়ে প্রধান বিরোধী দলে থাকছে জামায়াত। তাদের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬, বাংলাদেশ খেলাফত মজলিস ২ ও খেলাফত মজলিস একটি আসনে জয় পেয়েছে।
এবারের নির্বাচনে বিএনপি জোটের শরিকদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। তারা ৯৪ আসনে ট্রাক প্রতীকে লড়ে পেয়েছে শূন্য দশমিক ৩৩ শতাংশ। দল থেকে একমাত্র বিজয়ী হয়েছেন নুর। এরপর আরেক শরিক গণসংহতি আন্দোলন মাথাল প্রতীকে ১৭ আসনে লড়াই করে পেয়েছে শূন্য দশমিক ১৪ শতাংশ ভোট। এই দলের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বিজয়ী হয়েছেন। এছাড়া বিএনপি জোটের অন্যতম শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চারটি আসনে খেজুর গাছ প্রতীকে পেয়েছে শূন্য দশমিক ৪৭ শতাংশ ভোট। তাদের কেউ জিততে পারেননি।
এদিকে, জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রধান শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২ আসনে প্রার্থী দিয়েছিল। শাপলা কলি প্রতীকে তাদের ছয়জন বিজয়ী হয়েছে এবং ভোট পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ। ভোটের হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব থেকে আসা দলটি চতুর্থ অবস্থানে রয়েছে। বিএনপি ও জামায়াতের পরে তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। মোট ২৭৪ আসনে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট।
বড় দলগুলোর মধ্যে জাতীয় পার্টি ১৯৯ আসনে প্রার্থী দিয়েছিল। লাঙ্গল নিয়ে দলটির কোনো নেতা জিততে পারেননি এবং ভোট পেয়েছে মাত্র শূন্য দশমিক ৮৯ শতাংশ। এককভাবে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৭ আসনে লড়ে জিতেছে একটিতে। হাতপাখা প্রতীকে দলটি ভোট পেয়েছে ২ দশমিক ৭০ শতাংশ।

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
১৬ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে