স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (৩৩) গুলিবিদ্ধ হয়েছেন। রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদির মাথায় গুলি করে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক স্ট্রিমকে বলেন, ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি ইউনিটের আইসিইউতে নেওয়া হয়েছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্ট্রিমকে বলেন, দুপুর ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসেন। পল্টনের বক্স কালভার্ট এলাকায় ডিআর টাওয়ারের সামনে তাকে গুলি করা হয়।
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয়।
এরইমধ্যে ওসমান হাদির সমর্থকেরা ঢামেক হাসপাতালে ভিড় করেছেন।
ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মিসবা জানান, দুপুরের দিকে রিকশায় করে বিজয়নগর দিয়ে যাচ্ছিলেন হাদি। কালভার্ট রোডে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে তাঁর বাম কানের নিচে ১ রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের (ওসেক) ৩ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ওসমান হাদির বাবার নাম শরীফ আব্দুল্লাহ। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি সদরে। তিনি বর্তমানে রাজধানীর পরিবাগ এলাকায় বসবাস করতেন।
গত ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে ওসমান হাদি জানিয়েছিলেন, তাঁকে হত্যা, তাঁর বাড়িতে আগুন দেওয়াসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। সে সময় দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছিলেন হাদি।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬