স্ট্রিম ডেস্ক

দেশের রাজনীতিতে যোগ হচ্ছে নতুন প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)’। আজ শুক্রবার বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজনৈতিক প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণার কথা। এর আগে কয়েকজন সংগঠক প্ল্যাটফর্মের নামসহ একটি লোগো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন।
‘যাত্রা শুরু’ ক্যাপশন দিয়ে শেয়ার করা লোগোতে দেখা যায়, নতুন প্ল্যাটফর্মের নাম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)’। সংগঠকদের মধ্যে মেঘমল্লার বসু, অনিক রায়সহ আরও অনেকে লোগোটি পোস্ট করেছেন।
পাঁচ মূলনীতি এবং ৭টি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এনপিএ তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষাই এ প্ল্যাটফর্মের মূলমন্ত্র।
এর আগে, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্ল্যাটফর্মটির অন্যতম উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর হুযাইফা আল মামদূহ ঢাকা স্ট্রিমকে জানিয়েছিলেন, শুক্রবার প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ হবে। ‘বাংলাদেশপন্থী বামধারার’ নতুন রাজনৈতিক এ প্ল্যাটফর্মের সঙ্গে থাকছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা দুই নেতাও।
উদ্যোক্তারা তখন জানিয়েছিলেন, নাম নিয়ে এখনও আলোচনা চলছে। তবে ‘জনযাত্রা’, ‘পিপলস মার্চ’, ‘গণ সফর’, ‘ইজতেহাদ’ কিংবা ‘পিপলস অ্যাকশন’; সম্ভাব্য নামের মধ্যে এগুলো আলোচনায় আছে।
তিনি বলেন, ‘এনসিপি থেকে বের হয়ে এই প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে না। বরং এই প্ল্যাটফর্ম তৈরির জন্য বহু আগে থেকেই আলাপ-আলোচনা চলমান ছিল। আবার এনসিপির সাবেক কয়েকজনও থাকবেন এই প্ল্যাটফর্মে। তবে এনসিপি থেকে বের হয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে ব্যাপারটি সেরকম না।’
মামদূহ বলেন, ‘আগামী ১৬ জানুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন এই প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা আসবে। একটি বাংলাদেশপন্থী বামধারার রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে প্ল্যাটফর্মটি।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬