স্ট্রিম সংবাদদাতা

লক্ষ্মীপুরে ১৬ ঘর বিশিষ্ট ছয়টি ভোটের সিলসহ গ্রেপ্তার ব্যবসায়ী সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে সিল তৈরির (অর্ডার) নির্দেশদাতা জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফের (৩৪) নাম প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জজ আদালতের এপিপি অ্যাডভোকেট মো. আব্দুল আহাদ শাকিল বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়সূত্রে জানা গেছে, স্বীকারোক্তিতে উল্লেখ করা সৌরভ হোসেন শরীফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. শাহজাহানের ছেলে। তিনি ওই ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সেক্রেটারি। এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে আছেন।
এপিপি মো. আব্দুল আহাদ শাকিল বলেন, বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আসামি সোহেল অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল হকের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সেখানে তিনি সিল তৈরির নির্দেশদাতা শরীফের নাম প্রকাশ করেছেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী আসামির স্বীকারোক্তি ও জামায়াত নেতার সম্পৃক্ততার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ছয়টি সিলসহ ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাতেই সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদি হয়ে দুজনের নামে মামলা দায়ের করেন।
হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘গ্রেপ্তারকৃত সোহেল রানাকে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সোহেল স্বীকারোক্তি দিয়েছেন, শরীফ হোসেন সৌরভ নামে এক ব্যক্তি তাকে দিয়ে সিলগুলো বানিয়েছে। আমরা তাঁকে (শরিফ) খুঁজছি।’
সিল তৈরির নির্দেশদাতার রাজনৈতিক-সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার গণমাধ্যমকে বলেন, ‘আমরা এটা ভেরিফাই করছি। তাঁকে আটকের পর ব্যাকগ্রাউন্ডটা পাব। আমরা তাঁর কিছু ছবি পেয়েছি, শুভেচ্ছা বার্তা পেয়েছি। তাঁকে আটকের পর বলা যাবে, সে কোন দলের সদস্য। সিল বানানোর মানেই হচ্ছে জাল ভোট দেওয়ার প্রবণতা। আমাদের তদন্ত চলছে। আসামিকেও আইনের আওতায় নিয়ে আসা হবে।’

এদিকে আটকের পর ব্যবসায়ী সোহেল জানান, গত ৩০ জানুয়ারি তার হোয়াটসঅ্যাপে সিলগুলো তৈরির অর্ডার দেন শরীফ। যিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক। এ ঘটনায় পুলিশ ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে শরীফকে দল থেকে বহিষ্কারের কথা জানায় জেলা জামায়াত।
লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান বলেন, সৌরভ ওয়ার্ড জামায়াতের কর্মী। এ ঘটনার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ঘটনাটি তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত সড়কের ‘মারইয়াম প্রিন্টার্স’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সোহেল রানাকে আটক করে সদর থানা পুলিশ। সে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খুরশিদ আলমের ছেলে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬