স্ট্রিম প্রতিবেদক

শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবির কর্মসূচি ঘিরে রাজধানীতে সংঘর্ষ হয়েছে। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া বার্তায় বলা হয়, ‘জাবের গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।’
পরে আরেক বার্তায় বলা হয়, ‘আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। সেই পর্যন্ত নিরাপদে থাকার আহ্বান জানাই।’
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টা ৫০ মিনিটের দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগিয়ে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাসের শেল ছোড়ে।
গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এবং প্রবেশমুখে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মী।
এদিকে, আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শাহবাগ মোড় অবরোধ করেন নেতাকর্মীরা। ইনকিলাব মঞ্চের অভিযোগ, পুলিশের অ্যাকশনের সময় তাদের সদস্যসচিবের গায়ে গুলি লেগেছে। এর প্রতিবাদে ও বিচার দাবিতে তাৎক্ষণিকভাবে শাহবাগ মোড় অবরোধ করা হয়।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। এরপর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় এই জুলাইযোদ্ধার মৃত্যু হয়।

বিএনপির প্রার্থী হিসেবে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তাঁর দলীয় মহাসচিব পদে আসছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘনিষ্ঠ দুটি সূত্র স্ট্রিমকে এসব তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্থান পাওয়া শাপলা চত্বরের শহীদদের ভাস্কর্যের মুখাবয়ব মুছে ফেলার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। রোববার (৯ আগস্ট) দুপুরে জাদুঘর পরিদর্শন শেষে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি।
৭ ঘণ্টা আগে
ক্ষমতাসীন বিএনপির সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। রোববার (৯ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
মির্জা ফখরুল বলেন, ‘এই বিষয়ে আমি কিছুই জানি না। ব্যাপারটি আমার নলেজে নেই। দলের পক্ষে থেকেও আমাকে কিছু জানানো হয়নি।’
৭ ঘণ্টা আগে