এনসিপির মাসব্যাপী পদযাত্রা
নাহিদ ইসলাম বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানে হামলা করেছিল, সেই ফ্যাসিস্টরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। গত ১৬ বছর শেখ হাসিনাসহ তার দোসররা দেশের মানুষের ওপর অন্যায়-অত্যাচার করেছে, তাদের বিচার আমরা অবশ্যই নিশ্চিত করব।
স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু এক দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসাতে কেউ রক্ত দেয়নি। নতুন বাংলাদেশে আমরা দখল, চাঁদাবাজি, লুটপাটের আর কোনো সুযোগ দেব না।
‘দেশ গড়ি জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে মঙ্গলবার বেলা তিনটার দিকে গাইবান্ধা পৌর শহীদ মিনারে অনুষ্ঠিত পথসমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদ বলেন, ‘রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনে যেতে হবে… দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার যে ডাক দিয়েছি, সেই দেশ গড়ে আমরা ঘরে ফিরব।’
তিনি আরও বলেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানে হাজারো মানুষ ও ছাত্র আহত—শহীদ হয়েছেন। একটা নতুন বাংলাদেশের জন্য, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, গণতন্ত্র থাকবে। যে বাংলাদেশে মানুষ কথা বলতে গেলে পুলিশ আক্রমন চালাবে না, মতপ্রকাশ করতে গেলে লাঠিচার্জ করবে না।
মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে চাইলে পারবে উল্লেখ করে তিনি বলেন, ''জুলাই গণঅভ্যুত্থান সেই প্রতিবাদ করা শিখিয়েছে। নতুন করে কোনো ভয়ের সংস্কৃতি এই বাংলাদেশে গড়ে উঠতে দেব না। শহীদরা রক্ত দিয়েছেন, প্রয়োজন আমরা আবারও রক্ত দেব।’
নাহিদ ইসলাম বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানে হামলা করেছিল, সেই ফ্যাসিস্টরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। গত ১৬ বছর শেখ হাসিনাসহ তার দোসররা দেশের মানুষের ওপর অন্যায়-অত্যাচার করছে, তাদের বিচার আমরা অবশ্যই নিশ্চিত করব।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালি ইউনিয়নের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এনসিপির নেতারা। পরে গাইবান্ধার সাদুল্ল্যাপুরের উদ্দেশে পদযাত্রা শুরু হয়। বিকেল তিনটার দিকে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন এনসিপির নেতাকর্মীরা।
পদযাত্রায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীতিদের মধ্যে ১৭ নেতা কোটিপতি। বিপরীতে জামায়াতে ইসলামীতে এমন নেতা আছেন একজন। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে এই তথ্য পাওয়া গেছে।
১১ ঘণ্টা আগে
গুজব ও অপতথ্যভিত্তিক উসকানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
১২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
১৪ ঘণ্টা আগে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার বক্তব্যের নিন্দা জানিয়েছে দলটি। শনিবার (২৫ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এই নিন্দা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
১ দিন আগে