স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনের তারিখ পেছানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাকসু কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন শেষে তাঁরা মিছিল বের করে। মিছিলটি নির্বাচন কমিশনের কার্যালয় থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জোহা চত্বরে গিয়ে শেষ হয়। এতে শিবিরের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
সংবাদ সম্মেলনে শিবির নেতারা অভিযোগ করেন, একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনকে সুবিধা দিতেই কমিশন বারবার রাকসু নির্বাচন পিছিয়ে দিচ্ছে। তাঁরা বলেন, আগে মনোনয়নপত্র বিতরণের সময় বাড়িয়ে সুবিধা দেওয়া হয়েছিল, এবারও একই উদ্দেশ্যে নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।
শাখা সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, ‘রাকসু কমিশনের একতরফা সিদ্ধান্ত আমরা মানি না। ১৬ অক্টোবরের নির্বাচনের ঘোষিত তারিখও যে পরিবর্তন হবে না, সে ব্যাপারেও আমাদের সন্দেহ আছে।’
শাখা সভাপতি ও ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমরা কমিশনের এ সিদ্ধান্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। ছাত্রদলের অবস্থান দেখে তারা নির্বাচনের তারিখ পিছিয়েছে। এর মধ্য দিয়ে কমিশন আবারও তাদের পক্ষপাতিত্ব প্রমাণ করেছে।’
অভিযোগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচন পরিচালনায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা অপরিহার্য। কিন্তু পোষ্য কোটা ইস্যুতে চলমান শাটডাউনের কারণে কার্যক্রম ব্যাহত হয়েছে। এ কারণেই নির্বাচন পেছাতে হয়েছে। আশা করছি আগামী ১৬ অক্টোবর উৎসবমুখর পরিবেশে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬