নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারকে সময় দিতে হবে: নজরুল ইসলাম খান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১৭: ৫৪
নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত
নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও ইশতেহারের সুফল পেতে সরকারকে কিছুটা সময় দিতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বজায় রাখা এবং ধৈর্য ধরে কাজ করার কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীতে এক স্মরণসভায় এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এই স্মরণসভার আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন দেশে গণতন্ত্রের নামে স্বৈরশাসন চলেছে। ফলে বর্তমান সরকারের সামনে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দেশ পুনর্গঠন ও জনগণের প্রত্যাশা পূরণেরও বড় দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলোর সুফল পেতে কিছুটা সময় লাগবে। দেশ পুনর্গঠনের কাজে সরকার সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, এ জন্য দেশের সব রাজনৈতিক জোট ও পক্ষকে ধৈর্য ধারণ করতে হবে। মতের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

স্মরণসভায় কাজী জাফর আহমদের রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকার কথা তুলে ধরা হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত