স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে তৃতীয় অধিবেশনের শুরুতেই সংসদে হট্টগোল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে দাঁড়িয়ে কথা বলতে শুরু করেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। ছবি: সংসদ বাংলাদেশ টেলিভিশন
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে দাঁড়িয়ে কথা বলতে শুরু করেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। ছবি: সংসদ বাংলাদেশ টেলিভিশন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর ঘণ্টা না পেরোতেই স্বরাষ্ট্রমন্ত্রীর এক মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বিরোধীদলীয় এমপিরা। তিনি ক্ষমা না চাইলে সংসদে বসবেন না বলে হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ (২৭ আগস্ট) বেলা ৩টায় অধিবেশন শুরু হয় প্রশ্নোত্তর পর্ব দিয়ে। সেখানে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বিরোধীদলীয় এমপিদের ওপর হামলার ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনাও করেন তিনি।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী উঠে বলেন, ‘এটা শাহবাগের বক্তব্য না, এটা সংসদ। আপনারা প্রশ্ন না করে বক্তব্য দিচ্ছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্যের সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানানো শুরু করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এমপি শফিকুল ইসলাম মাসুদের পাশাপাশি বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাঁড়িয়ে কথা বলা শুরু করেন। বিরোধী দলের আরও অনেক সংসদ সদস্য নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানান।

কয়েক মিনিট ধরে এই অবস্থা চলতে থাকে। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন বারবার তাঁদের শান্ত হতে বললেও বিরোধীদলীয় সংসদ সদস্যরা থামেননি।

পরে বিরোধীদলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আজই যে প্রথম এমন বক্তব্য দিলেন, তা নয়। আগেও দিয়েছেন; তুচ্ছতাচ্ছিল্য করেছেন। উনি বলেছেন, এই সংসদে আমি শিক্ষকের ভূমিকা পালন করব। তিনি শিক্ষক হতে চাইলে বিশ্ববিদ্যালয়ে যান, এটা বিশ্ববিদ্যালয় না।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, এই ধরনের বক্তব্যের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই সংসদে দুঃখ প্রকাশ করতে হবে। দুঃখ প্রকাশ না করলে তিনি আর সংসদে বসবেন না বলে সাফ জানিয়ে দেন।

তাঁর বক্তব্যের পর আসরের নামাজের বিরতি শুরু হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত