স্ট্রিম প্রতিবেদক

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সংশ্লিষ্ট বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এমন কোনো অপরাধ নেই, যেটি সংঘটিত হওয়ার পরপরই পুলিশ অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি। তবে এত অল্প সময়ে অপরাধ দমনে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা আশা করতে পারি না।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয়েছে– এ কথা বলা যাবে না। পরিস্থিতির আরও উন্নতি প্রয়োজন। আপনার হাত দিয়ে দেশে আরও শান্তিময় পরিবেশ তৈরি হবে। দেশে কোনো সন্ত্রাসী ও মাদকসেবী থাকবে না– মানুষ সেটিই নিশ্চিত হতে চায়।
এই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে আইনশৃঙ্খলা বাহিনী উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি, যে বিশৃঙ্খল পরিস্থিতিতে, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ আমরা পেয়েছি, যে আকাশসম উচ্চতার জনপ্রত্যাশা আমরা পেয়েছি, আমাদের যে প্রত্যাশা আছে, সব কিছু আমাদের একইসঙ্গে বিবেচনায় নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, মনোবল বৃদ্ধি করা, তাদের জনগণের সেবক হিসেবে কাজ করতে অনুপ্রাণিত করা– এই কাজগুলো একসঙ্গে করতে হবে, যা আমরা করে যাচ্ছি।
তিনি বলেন, সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই, যেটা সংঘটিত হওয়ার পরপরই পুলিশ বাহিনী গ্রেপ্তার করতে পারে নাই বা বিচারের আওতায় আনতে পারে নাই। এটাই বর্তমান সরকারের কৃতিত্ব।
অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর আইনি কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, পুলিশ বাহিনীর মনোবল ফিরে এসেছে। তারা সম্পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে সচেষ্ট। তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে, কর্মকাণ্ডের স্বচ্ছতাও নিশ্চিত করা হবে এবং তাদের জন্য দুষ্টের দমন শিষ্টের পালন নীতি অনুসরণ করা হচ্ছে।
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এ রকম (শিশু) রামিসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধ আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সোপর্দ করতে পেরেছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্ষেত্র মতে সমাজের চাহিদা অনুসারে, সংক্ষিপ্ত সময়ে বিচারিক কার্য সমাপ্ত করার জন্য সহযোগিতা করেছি। সব কিছু আপনারা জানেন। এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না। তবে প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত, জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে।’
অনুষ্ঠানে তিনি আরও লেন, রাসুলুল্লাহ (সা.)– এর জীবন আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করাই আমাদের মহান ব্রত। এই দিনে আমাদের নতুন করে অনুধাবন করতে হবে, যদি আমরা শান্তির পথে থাকি, রাসুলুল্লাহ (সা.)– এর জীবন আদর্শকে অনুসরণ করি এবং মিয়ারে হক হিসেবে রাসুল (সা.)– এর সাহাবিদের জীবন আদর্শকে অনুসরণ করি, তাহলে দেশে কোনো অশান্তি-বিশৃঙ্খলা ও অসাম্য থাকবে না।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নীতি ও আদর্শ অনুসরণ করলে জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় এবং ন্যায্যতা প্রতিষ্ঠা সম্ভব হবে। মহানবীর (সা.) দেখানো পথে চললে একজন মানুষ সত্যিকার অর্থে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারেন। এতে কেউ বিপথগামী হবে না।
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে রিজভী আরও বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান হয়েছে। বর্তমান সরকার সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করেছে। মন্ত্রীরা গণমাধ্যমের সামনে এবং সংসদে জবাবদিহি করছেন।
রংপুরে শিক্ষক পরিবারের সদস্যদের হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাবিধুর পরিস্থিতি সৃষ্টি করেছে। তবে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পেরেছে, এটি শুকরিয়ার বিষয়। খুনিদের প্রকৃত আস্তানা কোথায়, সেটিও খুঁজে বের করতে হবে।
রিজভী আরও বলেন, নির্বাচনের আগে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণে চেষ্টা করছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হচ্ছে না।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা ও সা
৩০ মিনিট আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান।
১৮ ঘণ্টা আগে
ছয় দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করবে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। মঙ্গলবার (২৫ আগস্ট) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
সাংবাদিকদের সত্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২৪ আগস্ট ২০২৬