অন্যায়ের বিরুদ্ধে দ্রোহের প্রধান অনুপ্রেরণা নজরুল: রিজভী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১৯: ৩৯
জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: বাসস
জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: বাসস

অবিচার ও নিপীড়নের প্রতিবাদে আজও বাঙালিকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনেই রাজপথের মানুষের শক্তি ও প্রেরণার উৎস ছিল নজরুলের কবিতা ও গান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান—প্রতিটি ক্ষেত্রেই নজরুলের কবিতা ও গান প্রেরণা ও শক্তি জুগিয়েছে। সাহিত্যের এমন কোনো শাখা নেই, যেখানে তার বিচরণ নেই। সামাজিক অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে নজরুলের লেখনি ছিল অত্যন্ত শক্তিশালী।’

তিনি আরও বলেন, ‘নজরুল শুধু সামাজিক অন্যায়ের বিরুদ্ধেই লিখেননি, বরং রাষ্ট্রযন্ত্রে বসে থাকা ঔপনিবেশিক শক্তির চোখ রাঙানিকে উপেক্ষা করে তিনি এই উপমহাদেশের স্বাধীনতার প্রথম সুর ধ্বনিত করেছিলেন। তাঁর সাহিত্যকর্মে নতুন যুগ ও বিপ্লবের বাণী ছিল।’

বর্তমান সময়ের প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘যখন মানুষ জুলুম, নিপীড়ন ও অত্যাচারের মুখোমুখি হয়, চারদিকে হতাশা ছড়িয়ে পড়ে, তখন নজরুলের কবিতা ও গান মানুষকে প্রতিবাদ করতে শেখায়। যখন দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় কিংবা দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে দুর্বল করার চেষ্টা করা হয়, তখন তাঁর বিরুদ্ধে মানুষের মনে যে দ্রোহের আগুন জ্বলে ওঠে, তার অন্যতম প্রধান উৎস কাজী নজরুল ইসলাম।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত