
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রিজভী জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে বিএনপি। আগামী ৫ সেপ্টেম্বর হবে আলোচনা সভা। এতে দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
তিনি বলেন, জনগণের সঙ্গে বিএনপি সব সময় সততার পরিচয় দিয়েছে। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নানা শোক-দুঃখ ধারণ করেই বিএনপি এগিয়ে চলেছে।
রিজভী বলেন, নিপীড়ন-অত্যাচারের মুখেও ফ্যাসিবাদীরা বিএনপির ন্যূনতম ক্ষতি করতে পারেনি এবং দলটিকে আত্মসমর্পণ করাতেও সক্ষম হয়নি। দলের কাউন্সিলের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে শিগগির কাউন্সিল হবে বলে জানান তিনি।
শরীয়তপুরে সাংবাদিক নির্যাতনের প্রসঙ্গ তুলে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিষয়টি দলীয়ভাবে আমলে নেওয়া হয়েছে। অভিযোগের সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করে মানবিক বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি দিয়ে ১১ দলীয় ঐক্যকে সমর্থনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান।
৩ ঘণ্টা আগে
বিরোধী দল লংমার্চের নামে জাতীয় জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি সৃষ্টি না করে গত ছয় মাসে নিজেদের রাজনৈতিক সফলতা-ব্যর্থতা পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
৪ ঘণ্টা আগে-2021b7-256x144.webp)
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারকে সময় দেওয়া হলেও এখনো সংশোধন হতে দেখা যাচ্ছে না। এ সময় বেশিদিন দীর্ঘায়িত হবে না। অমানিশার অন্ধকার যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।
৭ ঘণ্টা আগে
জনরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর পুরোনো রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ১৫০ টাকার লাঞ্চের গল্প এবং ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া ছয় মাসে বিএনপি সরকারের বলার মতো কোনো সাফল্য নেই।
১৫ ঘণ্টা আগে-2021b7-256x144.webp)