স্ট্রিম সংবাদদাতা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মকে ধারণ করে বিএনপি দেশের ভবিষ্যৎ বদলে দেবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। শনিবার (৩১ মে) নাটোরে জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় তিনি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, 'আজকে আমরা যখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাঁটতে দেখি, চলতে দেখি, তাঁর কর্মসূচি দেখি, প্রধানমন্ত্রী হয়ে সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষ হয়ে মিশে দেখি, তখন আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্ভবত এমনই ছিলেন। যার কারণে তাঁর প্রতিচ্ছবি হিসেবে, বাংলাদেশের উদ্ধারকর্তা হিসেবে আরেকজন মানুষ আমরা পেয়েছি, যিনি বাবার দেখানো পথে দেশের হাল ধরেছেন।'
জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আমরা যারা জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি, দলকে ধারণ করতে হলে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করতে হলে সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে। তৃণমূল নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি দিতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী করতে না পারলে অতীতের ষড়যন্ত্রের শিকড় বিস্তার লাভ করতে পারে।
ব্যারিস্টার পুতুল বলেন, '২০২৬ সালে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মতো কঠিনতম নির্বাচন কিন্তু বাংলাদেশে আর কখনো হয়নি। আমরা এখানে দাঁড়িয়ে খুব গর্বভরে বলতে পারছি যে রাজশাহী বিভাগের নাটোর জেলার চারটি আসনই বিএনপির ঘরে আমরা নিয়ে আসতে পেরেছি।'
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, '৪৫ বছর আগে যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল, তারা ভেবেছিল বাংলাদেশ থেকে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবে। তারা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করে জাতীয়তাবাদী দল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু আজকে নতুনভাবে প্রমাণিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত জিয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী। জীবিত জিয়ার থেকে শহীদ জিয়া সবচেয়ে জনপ্রিয়।'
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ এমপির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরি ও সাইফুল ইসলাম আফতাবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীর দিনে পাবনার ভাঙ্গুড়ায় ঈদ আনন্দ মেলা ও সার্কাস উদ্বোধন করেছেন কৃষক দল কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ স্থানীয় বিএনপি নেতাদের একাংশ। এতে ক্ষোভ জানিয়েছেন জেলা বিএনপির শীর্ষ নেতারাও।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা ও গালিগালাজের জেরে পদ হারিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া।
১৯ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদ থেকে ১৫ কোটি টাকা এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে গেছেন বলে দাবি করেছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া।
২১ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কর্মসূচির ধরনে পরিবর্তন এনেছে দলটি। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে রাস্তাঘাট বন্ধ হওয়া এবং জনদুর্ভোগ সৃষ্টির যে চেনা চিত্র দেখা যেত, এবার তা পরিহার করে অনাড়ম্বর পরিবেশে দিনটি পালন করা হয়েছে।
১ দিন আগে