স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে দলের জনসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে তিনি জনসভাস্থলে পৌঁছান। এর আগে ময়দানের কাছে হজরত শাহ মখদুমের (র.) মাজার জিয়ারত করেন তিনি।
দুই যুগের বেশি সময় পর তারেক রহমান রাজশাহী সফর করছেন। সবশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রাজশাহী এসেছিলেন তিনি। এরপর দলীয় প্রধান হিসেবে এটিই তার প্রথম সফর।
নির্বাচনী জনসভায় অংশ নিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান বিমান বাংলাদেশের ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নামেন। এরপর কড়া নিরাপত্তায় নগরীর আমচত্বর-সিটিহাট-তেরোখাদিয়া-লক্ষ্মীপুর-সিঅ্যান্ডবি-সার্কিট হাউস হয়ে হজরত শাহ মখদুমের (র.) মাজারে যান তিনি।

এদিকে তারেক রহমান পৌঁছানোর আগেই মাদ্রাসা মাঠ নেতা-কর্মীতে পূর্ণ হয়ে যায়। সকাল থেকেই আশপাশের বিভিন্ন জেলা থেকে মাদ্রাসা মাঠে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। শহরের বিভিন্ন এলাকা থেকেও আসে জনস্রোত। জনসভায় রাজশাহী জেলা-মহানগর ছাড়াও নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
রাজশাহীর জনসভা শেষ করে তারেক রহমান সাড়ে ৩টায় নওগাঁর পথে রওনা দেবেন। সন্ধ্যায় নওগাঁর এটিএম মাঠে জনসভায় যোগ দিয়ে বক্তব্য দেবেন তিনি। নওগাঁ থেকে তিনি যাবেন বগুড়া। এরপর রাত ৮টার দিকে বগুড়ার আলতাফুন্নেসা মাঠে আরও একটি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬