স্ট্রিম প্রতিবেদক

‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন ও মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস। জুলাই সনদে সই করবে তারা। তবে একই সঙ্গে সনদের আইনি ভিত্তি ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে দল দুটি।
আজ শুক্রবার ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান রয়েছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল চারটায় হবে এই অনুষ্ঠান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সদস্যরা এবং রাজনৈতিক দলগুলোর দুজন করে প্রতিনিধির এই সনদে সই করার কথা রয়েছে।
দলীয় সূত্র স্ট্রিমকে জানিয়েছে, অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের পক্ষে সনদে স্বাক্ষর করবেন দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। অন্যদিকে মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে জুলাই সনদে সই করবেন দলটির সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
ইউসুফ আশরাফ স্ট্রিমকে জানিয়েছেন, 'আমরা অনুষ্ঠানে যাব। সাথে সাথে আমাদের দাবিও থাকবে যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করার।' এই দাবিতে তাঁর দল রাজপথে চলমান আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তিনি।
জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচনের আগে গণভোটের ইসলামী আন্দোলনেরও। দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমদ স্ট্রিমকে জানিয়েছেন, আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁরা চান সনদ স্বাক্ষরের বিষয়টি শেষ করতে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে প্রায় আট মাস ধরে তিন ধাপে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শেষে তৈরি করা হয়েছে ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’। তবে ঐকমত্য কমিশনে আলোচনায় অংশগ্রহণের পাশাপাশি সনদের আইনি ভিত্তি ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে গত সেপ্টেম্বর থেকে রাজপথে নানা কর্মসূচি পালন করে আসছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা সাতটি দল।
গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সনদের চূড়ান্ত কপি সব রাজনৈতিক দলের কাছে তুলে দেওয়ার পর এই দলগুলো তাতে সই করবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬