স্ট্রিম সংবাদদাতা

গণভোটের রায় বাস্তবায়ন না হলে হরতালসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সেই সঙ্গে নতুন সংবিধানের প্রস্তাব সামনে আনার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (১৮ জুলাই) বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বরিশালে দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয় জোটের বিভাগীয় সমাবেশ। পরে এতে বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটের কেন্দ্রীয় নেতারা।
নাহিদ ইসলাম বলেন, ‘গণভোটের রায় কার্যকর না করলে আমরা আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। সেই কারণে প্রথমে বিভাগীয় সমাবেশ করছি, এরপর জেলায় জেলায় সমাবেশ হবে। পর্যায়ক্রমে হরতালের মতো কঠোর কর্মসূচি আসবে। এমনকি সংবিধান সংশোধন নয়, নতুন সংবিধানের প্রস্তাবও উঠবে।’
বিএনপিকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, ‘আপনারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করছেন।’ তিনি বলেন, সরকার শুধু গণভোটের রায়কেই উপেক্ষা করেনি, নিজেদের ঘোষিত ৩১ দফা এবং গণতন্ত্রের সঙ্গেও প্রতারণা করেছে।
সংসদ সদস্য (এমপি) নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, বিএনপি অতীতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেও ক্ষমতায় এসে সেই অবস্থান থেকে সরে গেছে। গণভোট, রাষ্ট্র সংস্কার এবং জুলাই সনদের মাধ্যমে যে জন-আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সরকার তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘ভোটের আগে আপনারা গণভোটের পক্ষে ছিলেন, এখন বিপক্ষে। তাই তারেক রহমানকে বলতে চাই, নাটক কম করুন। একই কথা এক সময় ফ্যাসিস্ট শেখ হাসিনাকেও বলেছিলাম।’
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক সংস্কার ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতেও সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে নাহিদ ইসলাম।
দুপুরে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, বরিশাল নগর ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন। এছাড়া বিভাগের অন্য জেলা থেকেও বিভিন্ন যানবাহনে তারা আসছিলেন। সকাল থেকে থেমে থেমে রোদ-বৃষ্টি হলেও, তা উপেক্ষা করেই সমাবেশে উপস্থিত হন তাঁরা।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও দীর্ঘদিনের অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এ বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে।

প্রায় দুই দশক ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবার ভিন্ন বাস্তবতায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে দলটির সামনে চ্যালেঞ্জের ধরনও বদলেছে।
৬ ঘণ্টা আগে
উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষে সরকার নিযুক্ত প্রশাসকরা পদত্যাগ করলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তাঁদের অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠকে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
৯ ঘণ্টা আগে-89febe-256x144.webp)
ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত ও এনসিপি মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। তাদের ঘোষণা করা লংমার্চ এই চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
১০ ঘণ্টা আগে
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের সমাধিসৌধে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান। বিএনপির ৪৮তম প্র
১৫ ঘণ্টা আগে-89febe-256x144.webp)