স্ট্রিম সংবাদদাতা

দেশের বিভিন্ন জায়গায় একটি দলের নেতাকর্মীরা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিজ উপজেলার কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন অভিযোগ করেন।
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি) আসনে বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, ‘আমাদের এখানে দু-একটা ঘটনা ঘটেছে। নির্বাচনে ভোটের ইঞ্জিনিয়ারিং বিষয়ে আশঙ্কা প্রকাশ করছি।’
এ সময় লুৎফুজ্জামান বাবর বলেন, ‘দীর্ঘদিন পরে আমি ও আমার বাচ্চারা এসে এখানে ভোট দিতে পেরেছি। এ জন্য মহান আল্লাহ তায়ালার কাছে লক্ষ-কোটি শুকরিয়া আদায় করছি। অনেক সুন্দরভাবে ভোট হচ্ছে। জয়ের ব্যাপারে আমি খুবই আশাবাদী।
এ সময় তিনি তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে বলেন, ‘এখানে অনেক তরুণই প্রথমবার ভোট দিচ্ছে, এটি দেশের আগামীর জন্য একটি বিরাট আশার ব্যাপার। আমাদের এলাকা সবসময়ই শান্তিপূর্ণ ছিল এবং এখনও সেই পরিবেশ বজায় আছে। আশা করি সারা দেশেই এমন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

কুমিল্লা, শরীয়তপুর ও পটুয়াখালীর তিনটি আসনের কিছু কেন্দ্রে অনিয়ম, ভয়ভীতি প্রদর্শন ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
৬ মিনিট আগে
সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হলেও গোপালগঞ্জে অধিকাংশ কেন্দ্র ছিল খালি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বৃদ্ধি পেলেও অধিকাংশ কেন্দ্রে তা ২০ শতাংশ পার হয়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।
১১ মিনিট আগে
টেন্ডার ব্যালট দেওয়া নিয়ে আগারগাঁওয়ে সরকারি সংগীত কলেজে উত্তেজনা তৈরি হয়। কলেজের ফটকের সামনে বেলা তিনটা ধানের শীষের সমর্থকরা জড়ো হন। তবে বেলা সাড়ে ৩টার পরে সেনাবাহিনীর মোতায়েন পর ফটকের সামনে থেকে জটলা সরে গেছে।
১ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ধারা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এই দৃশ্য দেখা যায়। ভোট প্রদান শেষে হাসিমুখে তৈয়বজান বলেন, ‘নিজে চলাফেরা করতে না পারলেও তিনি ভোট দিতে এসেছেন। নিজের হাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তার খুব ভালো লাগছে বলে জানান তিনি।’
১ ঘণ্টা আগে