স্ট্রিম প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) যোগ্য, সৎ ও জনমুখী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী খুঁজছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার পক্ষ থেকে ডিএসসিসির আওতাধীন ৭৫টি সাধারণ ওয়ার্ড এবং ২৫টি সংরক্ষিত মহিলা আসনের জন্য ইচ্ছুক প্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক আসিফ উদ্দিন সম্রাটের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, এনসিপি বিশ্বাস করে– নগর পরিচালনায় দক্ষ, সৎ ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত নেতৃত্বই একটি আধুনিক, বাসযোগ্য ও জবাবদিহিমূলক শহর গঠনে ভূমিকা রাখতে পারে।
জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি এবং যোগ্য নেতৃত্বের সমন্বয়ে ঢাকাকে একটি নিরাপদ ও মানবিক নগরীতে রূপান্তর করার লক্ষ্যে তৃণমূল থেকে পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিদের সামনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এনসিপি সম্ভাব্য প্রার্থীদের জন্য বেশ কিছু মানদণ্ড নির্ধারণ করেছে। সেগুলো হলো– জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতা; সৎ, স্বচ্ছ ও দায়িত্বশীল নেতৃত্বের মানসিকতা; নিজ নিজ ওয়ার্ডে সামাজিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা; নগর সমস্যা এবং নাগরিক সেবার বিষয়ে সুস্পষ্ট ধারণা ও কাজ করার আগ্রহ।
আগ্রহীদের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যসহ সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ জমা দিতে হবে। একইসঙ্গে নির্বাচিত হলে সংশ্লিষ্ট ওয়ার্ডে কী ধরনের উন্নয়নমূলক কাজ করতে চান, তার একটি সুস্পষ্ট পরিকল্পনাও জমা দেওয়ার অনুরোধ করেছে এনসিপি। পরে দলের পক্ষ থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীদের বাংলামটরের রূপায়ন ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কার্যালয় অথবা ই-মেইল ([email protected]) ও হটলাইন নম্বরে (+৮৮ ০১৩২১ ২১৪ ২১৪) যোগাযোগ করতে বলা হয়েছে।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যেই বিবৃতি এল। হামিদুর রহমান আযাদের এই বিবৃতি ফেসবুকে জামায়াতের অফিসিয়াল পেজে পোস্ট করা হয়েছে। তবে এককভাবে জামায়াত অবস্থান না জানানোয় এই পোস্টের নিচেও ব্যবহারকারীদের তীর্যক মন্তব্য করতে দেখা গেছে।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীর ওপর ছাত্রদলের হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল। তবে এনসিপির ১১-দলীয় ঐক্যর প্রধান শরিক জামায়াতে ইসলামী এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এমনকি দলটির শীর্ষ নেতাদের সামাজিক মাধ্যমে তেমন কোনো পোস্টও দেখা যায়নি।
৪ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। আজ বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে প্রায় এক ঘণ্টা উত্তেজনা ও বাগ্বিতণ্ডার পর তারা ব্যারিকেড অতিক্রম করে।
৬ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বাতিলের বিধান প্রত্যাহার, বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তির নিয়োগ বাতিলসহ বিভিন্ন দাবি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। বুধবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে এই বৈঠক হয়।
১০ ঘণ্টা আগে