স্ট্রিম প্রতিবেদক

জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠিয়েছে সরকার। এই খসড়ায় কিছু বিষয়ে ‘অসামঞ্জস্য’ আছে এবং কিছু বিষয় ‘যথাযথভাবে উপস্থাপিত’ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। দলের পক্ষ থেকে শিগগিরই এ বিষয়ে মতামত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। আজ রোববার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।
সাক্ষাৎকারে সালাহ উদ্দিন বলেন, ‘গত শনিবার আমরা খসড়া হাতে পেয়েছি। নির্দিষ্ট সময়ের মধ্যে মতামত জানাব। আপাতত মনে হচ্ছে, কিছু বিষয়ে অসামঞ্জস্য আছে এবং কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি।’ বিএনপি খসড়া পর্যালোচনা শেষে আগামী ২০ আগস্টের মধ্যে তাদের মন্তব্য জমা দেবে বলেও জানান তিনি।
অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জুলাই সনদে জাতীয় ঐক্যের স্বার্থে বিএনপি ছাড় দিয়েছে এবং সহযোগিতা করেছে। তিনি বলেন, ‘এখন সনদ বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। সনদকে সাংবিধানিক রূপ দিতে হলে সংসদে যেতে হবে। কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যারা নানা দাবি তুলছে, তারা আসলে ব্যর্থ সরকারকে টিকিয়ে রাখতে সহায়তা করছে।’
জাতীয় ঐকমত্য কমিশন গত শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত খসড়া পাঠিয়েছে। এতে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাবনা অন্তর্ভুক্ত রয়েছে।
সনদে বলা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও শক্তিগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে এসব বিষয়ে একমত হয়েছে। তবে সব দল সব বিষয়ে একমত হয়নি; কিছু বিষয়ে নির্দিষ্ট দল আপত্তি জানিয়েছে।
কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এক মাস বৃদ্ধি করা হয়েছে। সনদ চূড়ান্তকরণ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পুনরায় বৈঠক করার পরিকল্পনা রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
১৯ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে