স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী-২ আসনের ১০ দলীয় জোটের এমপি প্রার্থী সারোয়ার তুষারের আসনে মনোনয়ন প্রত্যাহার করেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমজাদ হোসাইন।
তফসিল অনুযায়ী মঙ্গলবার (২০ জানুয়ারি) ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তবে জামায়াত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি বলে স্ট্রিমকে জানান সারোয়ার তুষার। তিনি বলেন, 'জামায়াত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন নাই। আমি জানি না এখন কী হবে, আমার কাছে কোন উত্তর নেই। জামায়াতের কেন্দ্রীয় নেতাদের কাছে এটার উত্তর জানতে চাইব।'
প্রত্যাহার না করায় ওই প্রার্থীর বিরুদ্ধে জামায়াত কোনো ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্ট্রিমকে বলেন,'ব্যবস্থা নেওয়ার তো কিছু নেই, মনোনয়ন প্রত্যাহার হয়নি সুতরাং দুজন উন্মুক্ত থাকল৷ দুজনই নির্বাচন করবেন। আজকে যেহেতু মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল, ওই হিসেবে সব দলই লিয়াজোঁ করেছে কারা থাকবে আর কারা থাকবে না। এ ছাড়া কোথায় ওপেন থাকবে, সেসব নিয়েও আলোচনা হয়েছে। ঢাকা থেকে দূরে থাকায় শেষ পর্যন্ত কী ঘটেছে, আমার জানা নাই।'
নরসিংদী-২ আসনের অন্তর্গত পাঁচদোনা ইউনিয়ন জামায়াতের বায়তুল-মাল সম্পাদক লিটন মিয়া স্ট্রিমকে বলেন, 'আমাদের নেতা আমজাদ হোসাইন মনোনয়ন প্রত্যাহার করেননি। তিনি যেন মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন, সে জন্য জনগণ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে ওনাকে আটকে রেখেছিল। জনগণ মনোনয়ন প্রত্যাহার করতে দেয়নি, কারণ জনগণ আমজাদ ভাইকে চায়।'
মঙ্গলবার দুপুরে এনসিপি থেকে জানানো হয়, ২৯টি আসনে এনসিপি জোটের প্রার্থী হয়ে এককভাবে নির্বাচন করবে। শুধু মৌলভীবাজার-৪ আসনে এনসিপি প্রার্থী উন্মুক্তভাবে নির্বাচন করবে৷ সেখানে জোটের অন্য প্রার্থীও থাকতে পারে। এদিকে নরসিংদী-২ আসনে জামায়াত প্রার্থীতা প্রত্যাহার না করায় ২৮টি আসনে একক প্রার্থী দিতে পারবে এনসিপি।

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
১৭ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে