স্ট্রিম ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় যুবশক্তি’। ১৬ মে শুক্রবার বিকালে রাজধানীর গুলিস্তানে আয়োজিত এক সমাবেশে সংগঠনটি আত্মপ্রকাশ করে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য গঠিত কমিটির ১৩১ সদস্যের নাম ঘোষণা করেন।
এ কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. তারিকুল ইসলাম, সদস্য সচিব হিসেবে জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক হিসেবে ফরহাদ সোহেলের নাম ঘোষণা করা হয়।
দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে এনসিপি ও যুবশক্তির নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এ সময় তাঁদের ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘দিল্লি না, ঢাকা, ঢাকা ঢাকা’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। এ সময় সমাবেশের মঞ্চ থেকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হয়। শহীদ পরিবার ও অভ্যুত্থানে আহতদের অনেকে সমাবেশে উপস্থিত ছিলেন।
বলা দরকার, গত ১৩ মে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। সে সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জাতীয় যুবশক্তি গতানুগতিক যুব রাজনৈতিক শাখার বিকল্প হিসেবে আবির্ভূত হবে, যা বেকারত্ব, অর্থনৈতিক ক্ষেত্রে প্রবেশাধিকার ও নীতি নির্ধারণের স্থান থেকে বঞ্চিত তরুণদের প্রকৃত সমস্যাগুলো সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ শক্তি হিসেবে কাজ করবে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
শফিকুর রহমান বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তারা যেই দলেরই হোক, তাদের বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগ করতে হবে।
৭ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা আর কোনো উপদেষ্টা বানাব না, সবাই (উপদেষ্টা) দেশটার বারোটা বাজিয়ে গেছেন।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর নির্দেশে সবকিছু পরিচালিত হলে দুর্নীতি বন্ধ হয় না কেন– এমন প্রশ্ন রেখেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংসদের বিরোধীদলীয় এই নেতা বলেন, সরকারের একজন যখন নিজেই ব্যর্থতার কথা স্বীকার করছেন, তখন ক্ষমতায় থাকার নৈতিক অধিকার কোথায়?
৮ ঘণ্টা আগে