স্ট্রিম প্রতিবেদক

যাবতীয় সংস্কার পরবর্তী সংসদে হবে এবং এটিই বৈধ প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, পরবর্তী সংসদ সংস্কার বাস্তবায়ন করবে। এটিই বৈধ প্রক্রিয়া।
আজ সকাল সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ। জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন বিষয়ে সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দীর্ঘ ও ধারাবাহিক আলোচনা হয়েছে। সেখানে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকবে। সেখানে স্বাক্ষর করতে বিএনপি প্রস্তুত আছে।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৯০-এর গণ-অভ্যুত্থানের পর তিন মাসের মধ্যে নির্বাচন হয়েছে। এখন গোটা জাতি মনে করছে, নির্বাচন হওয়া প্রয়োজন। নির্বাচন হলে জনগণই আইনশৃঙ্খলা রক্ষায় প্রহরী হিসেবে কাজ করবে।
নির্বাচনের মাধ্যমে সকল সঙ্কট থেকে উত্তরণ সম্ভব বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। গোটা জাতি মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র এখন পথ, যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রের দিকে যাব।’
এর আগে গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনের সামনে ‘৩৬ জুলাই উদ্যাপন’ অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন মুহাম্মদ ইউনূস।

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
১ দিন আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে