স্ট্রিম প্রতিবেদক

ঢাকা-১৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মো. আরিফুল ইসলাম আদিবের নির্বাচনী সভায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপি।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটর পার্টি অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে ঘুরে আবার বাংলামোটরে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দীন মোহাম্মদ, সদস্য সচিব এস এম শাহরিয়ার এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাবেদ রাসিন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আলাউদ্দীন মোহাম্মদ বলেন, ‘ঢাকার মতো গুরুত্বপূর্ণ জায়গায় একজন গণঅভ্যুত্থানের নেতার ওপর হামলা আমাদের মাঝে আশঙ্কা সৃষ্টি করে। সারা দেশে যেভাবে প্রতিপক্ষকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টা চলছে এবং প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, তাতে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আমাদের মাঝে সংশয় তৈরি হচ্ছে।’ তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও সারা দেশে প্রার্থীদের কঠোর নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে