স্ট্রিম প্রতিবেদক

রাত আড়াইটা পার করেছে। মাঘের কনকনে শীত উপেক্ষা করে শিবপুর থেকে নরসিংদী পৌর পার্ক এলাকায় এসেছেন মো. গফুর মিয়া। নেই কোনো দলীয় পদ-পদবি; পেশায় কারখানা শ্রমিক গফুর রাজনীতি না করলেও নিজেকে বিএনপির সমর্থক হিসেবে পরিচয় দেন। মধ্যরাতে নরসিংদীতে তারেক রহমানের নির্বাচনি সভায় বিএনপি নেতাদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন এমন হাজারো কর্মী-সমর্থক।
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টায় নরসিংদীর পৌরপার্কে দেখা যায় হাজারো বিএনপির নেতাকর্মী। দীর্ঘ নির্বাসন জীবন কাটিয়ে দেশে ফেরার পর এটাই তারেক রহমানের প্রথম রাজনৈতিক সফর। তাই নেতাকে এক পলক দেখতে আর তাঁর বক্তব্য শুনতে বিকেল থেকে অপেক্ষা করছেন তাঁরা।
কর্মসূচি অনুযায়ী সন্ধ্যা ৭টায় নির্বাচনি সভায় যোগ দেওয়ার কথা ছিল বিএনপি চেয়ারম্যানের। কিন্তু পথের দুপাশে উপস্থিত জনতা ও নেতাকর্মীদের ভিড়ের কারণে গাড়ি বহরের ধীরগতিতে রাত ২টা ২০মিনিট বেজে যায় নরসিংদী পৌঁছাতে।
এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘তারেক রহমান দেখুন, নরসিংদীর মানুষ আপনাকে কত ভালোবাসে। বিকেল থেকে মানুষ অপেক্ষা করছে। কেউ উঠে যায়নি।’
প্রসঙ্গত, দলীয় প্রধান হিসেবে সবশেষ দলটির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া ২০১৩ সালে নরসিংদী সফর করেন। এর আগে বৃহস্পতিবার সকালে সিলেট থেকে বিএনপি চেয়ারম্যান তার নির্বাচনি প্রচারণা শুরু করেন। এরপর মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে নির্বাচনি সভা করে মধ্যরাতে নরসিংদীতে নির্বাচনি সভায় যোগ দেন তিনি।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৪ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪২ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে