স্ট্রিম প্রতিবেদক

শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা উল্লেখ করে বিষয়টি ধৈর্য্য এবং প্রজ্ঞার সঙ্গে মোকাবিলালা করতে অনুরোধ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ তাঁর ভেরিফায়েড ফেসবুকে তিনি এ অনুরোধ করেন।
মির্জা ফখরুল লিখেন, 'গতকাল ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়। জাতীয় নির্বাচনের তফসিল ঘটনার পরের দিনেই এই ঘটনা জাতিকে অত্যন্ত বিক্ষুব্ধ করেছে । আমরা আশা করছি সরকার অতি দ্রুত অপরাধীদের গ্রেফতার করবে এবং সর্বাগ্রে হাদির সুচিকিৎসা নিশ্চিত করবে । একই সাথে আমি সকল দলের নেতা কর্মীদের অনুরোধ করছি ধৈর্য্য এবং প্রজ্ঞার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে । যেকোনো প্রকার মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য । কোনও হঠকারিতাই কাম্য নয়।'
ফখরুল আরও বলেন, 'অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি আগামী দুমাস আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন । নির্বাচনের প্রার্থী শুরু করে দেশের প্রতিটি নাগরিকের জান মাল রক্ষা সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব । দরকার পড়লে অন্তবর্তী বিশেষ নিরাপত্তা সেল তৈরি করুন।'
তারেক রহমানের দেশে আসার প্রসঙ্গ টেতে বিএনপি মহাসচিব বলেন, 'আমরা গতকাল একটি সংবাদ সম্মেলনে ঘোষণা করেছি যে আমাদের এক্টিং চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশে ফিরছেন আগামী ২৫ ডিসেম্বর। বিএনপি, বেগম খালেদা জিয়া, তাঁর পরিবার এবং জাতির জন্য এটি একটি বিশেষ দিন। আমরা আশা করছি তাঁর এই দেশে প্রত্যাবর্তন যেন নিরাপদ হয়। ইনশা আল্লাহ বাংলাদেশের সামনে সুন্দর সময়।'

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৪ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪২ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে