স্ট্রিম প্রতিবেদক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সমর্থিত 'দুর্বার সাস্টিয়ান ঐক্য' প্যানেল। ২৮ টি সংস্কারের টার্গেট নিয়ে ইশতেহার ঘোষণা করেছে প্যানেলটি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ইশতেহার পাঠ করেন প্যানেলের সহসভাপতি (ভিপি)পদপ্রার্থী দেলোয়ার হোসেন শিশির ও সাধারণ সম্পাদক(জিএস)পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম। এ সময় প্যানেলের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
ইশতেহারের ২৮ দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই যোদ্ধাদের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই কর্নার স্থাপন ও জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িতদের বিচার নিশ্চিত করা; শিক্ষার্থীর অধিকার আদায়ে নিয়মিত ও কার্যকর শাকসু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে একাডেমিক ক্যালেন্ডারে শাকসু নির্বাচন অন্তর্ভুক্ত করা; শতভাগ আবাসন নিশ্চিত করতে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া; ক্যাফেটেরিয়া, ক্যান্টিন, টং ও ফুডকোর্টসহ সব জায়গায় মানসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিত ও খাবারের দামে স্বচ্ছতা ও যৌক্তিকতা যাচাইয়ে নিয়মিত মনিটরিং; সকল ধর্মের ধর্মীয় আচার-অনুষ্ঠানসমূহ আয়োজন করার যথাযথ সুযোগ ও স্বাধীনতা নিশ্চিত করে আন্ত:ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য সংরক্ষণ করা; শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অ্যালামনাইদের সাথে সমন্বয় করে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা ও টিউশন অ্যাপ চালু করে সেবা প্রদান করা।
এছাড়া,আজাদী আন্দোলন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা;গবেষণা কার্যক্রম সমৃদ্ধকরণ, দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন, উদ্ভাবন ও সফট স্কিল বৃদ্ধি, উচ্চশিক্ষা মেন্টরিংয়ের কথা ইশতেহারে উল্লেখ করা হয়।
ইশতেহারে আরও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও শিক্ষার্থীদের ন্যায়বিচার প্রতিষ্ঠায় কঠোর আইনগত পদক্ষেপ; স্মার্ট সলিউশন ও প্রযুক্তিগত সুবিধা বৃদ্ধি;স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন এবং দুর্নীতিমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা হবে। নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও মর্যাদাপূর্ণ ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, পরিবেশবান্ধব ও সবুজ ক্যাম্পাস গঠনে সমন্বিত উদ্যোগ, আইনি সেবা ও মানবাধিকার সুরক্ষা, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথাও ইশতেহারে স্থান পায়।
এছাড়া ইশতিহারে র্যাগিং ও হয়রানিমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করা, ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় প্রতিরোধমূলক নিরাপত্তা সেল গঠন, মাতৃত্বকালীন ছুটির বিধান কার্যকর, মেধাবী শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা এবং সাহিত্য-সংস্কৃতি ও খেলাধুলার পরিসর বৃদ্ধির অঙ্গীকার করা হয়।

অধিবেশন শুরুর আগেই সকাল সাড়ে ১০টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মী ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।
১৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে বৃহস্পতিবার। এদিন সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে বসছে নতুন সরকারের প্রথম অধিবেশন। অধিবেশন ঘিরে সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে সংসদ সচিবালয়।
১ দিন আগে
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রাথমিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
১ দিন আগে
সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে দল-মত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
১ দিন আগে