ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নজিরবিহীন জালিয়াতি ও অনিয়মের অভিযোগ তুলেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নজিরবিহীন জালিয়াতি ও অনিয়মের অভিযোগ তুলেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এ ঘটনায় গভীর উদ্বেগও জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, এই অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সুনামকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার এক বিবৃতি দেয় সাদা দল।
বিবৃতিতে বলা হয়, ওই প্রতিবেদনে ডাকসু নির্বাচনে কারচুপির যে চিত্র উঠে এসেছে, তা খতিয়ে দেখা জরুরি। এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক মূল্যবোধ ও গৌরবময় ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করেছে।
সংগঠনটির নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উত্থাপিত অভিযোগের বিষয়ে অনতিবিলম্বে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের ভেতর ও বাইরের সদস্যদের নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়। কমিটির প্রতিবেদন দ্রুত প্রকাশ এবং কারচুপির প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথাও বলা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে নির্বাচনের ফল স্থগিত করতে হবে এবং নতুন করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে।
বিবৃতিতে সই করেছেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম ও অধ্যাপক আবুল কালাম সরকার।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬