স্ট্রিম প্রতিবেদক

বিল পাসের সময় এ-সংক্রান্ত কাগজপত্র পৌঁছে দেওয়া নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একদিকে সংসদ চলছে, অন্যদিকে বিলের কাগজ দেওয়া হচ্ছে। আমি দুর্বল ছাত্র। তাই কিছু বুঝতে পারিনি। এখন হাত উপরে তুলব নাকি নিচে নামাব বুঝতে পারছি না।
শুক্রবার সন্ধ্যায় সংসদ অধিবেশনে এসব কথা বলেন জামায়াত আমির। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে জামায়াত আমির বলেন, আমরা কার্যউপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠকে অনুরোধ করেছিলাম দুটি বিষয়ে। একটি হলো ১৩৩টি অধ্যাদেশের সবগুলো এখানে আসবে। দ্বিতীয়ত, তিন দিন আগে আমাদের নথিগুলো দেওয়ার কথা। সমস্যা ও বাস্তবতা সব দিক কনসিডার করে মিনিমান একদিন আগে দেওয়া হবে। এনসিউর করা হবে।
তিনি বলেন, আমি তো অর্থনীতির ছাত্র না। এতগুলো নথি এখানে টেবিলে আসার পরে আমাদের দেওয়া হয়েছে। এখানে সরকারি দলের বিজ্ঞ সংসদ সদস্যরা আছেন, তারা সবাই হয়ত অর্থনীতির ছাত্র। যার কারণে কাগজ দেখামাত্র ভেতরে কী আছে, হয়তো বুঝে ফেলছেন।
বিরোধীদলীয় নেতার উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদের কার্যউপদেষ্টা কমিটি এটি নির্ধারণ করেছেন। বিশেষ কমিটি যেটি করে দেওয়া হয়েছে, এই আইনগুলো পর্যালোচনার জন্য সেটিতে বিরোধী দলের সদস্যরাও আছেন। আইনমন্ত্রীসহ সবাই এটি পর্যালোচনা করে যেসব অধ্যাদেশ সর্বসম্মতিতে পাস করার জন্য ঠিক করা হয়েছে, তার মধ্যে এটি একটি।
তিনি বলেন, এর বাইরে যেগুলো নিয়ে নোট অব ডিসেন্স ছিল, সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখন যদি বিল পাস হয়ে যাওয়ার পর বলে আমি কিছু বুঝলাম না, তাহলে সেটি হাস্যকর। আপনারা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন। তাই আপনাদের সরকারি দলের পক্ষ থেকে ধন্যবাদ।

অবিচার ও নিপীড়নের প্রতিবাদে আজও বাঙালিকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনেই রাজপথের মানুষের শক্তি ও প্রেরণার উৎস ছিল নজরুলের কবিতা ও গান।
১৯ ঘণ্টা আগে
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও ইশতেহারের সুফল পেতে সরকারকে কিছুটা সময় দিতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বজায় রাখার বিকল্প নেই। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
২১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর ঘণ্টা না পেরোতেই স্বরাষ্ট্রমন্ত্রীর এক মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বিরোধীদলীয় এমপিরা। তিনি ক্ষমা না চাইলে সংসদে বসবেন না বলে হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
১ দিন আগে
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা ও সা
২৬ আগস্ট ২০২৬