স্ট্রিম প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘যারা নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়।’
তিনি বলেন, ‘তারা বাংলাদেশের মানুষের পক্ষেরও শক্তি নয়। হয়তো কোনো কারণে তাঁরা নিজের কথাগুলো ইনিয়ে-বিনিয়ে বলছে। যাতে নির্বাচন বিলম্বিত বা বানচাল করা যায়, অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক। তবে বাংলাদেশের মানুষ এই বিষয়ে একনিষ্ঠ ও ঐক্যবদ্ধ।’
শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন এ মন্তব্য করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা কামনা করে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য এবং ভোটাধিকার প্রয়োগের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ। যারা গণতন্ত্রের বিপক্ষে কুযুক্তি উত্থাপন করে পথরোধ করতে চাইবে, তাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে। ভবিষ্যতেও জনগণ গণতান্ত্রিক উত্তরণের পথে যেকোনো বাধাকে অতিক্রম করতে প্রস্তুত।’
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো আগামী নির্বাচনের ক্ষেত্রেও দলগুলো ঐক্যবদ্ধ হোক। আমরা যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজন করতে পারি, সেই লক্ষ্যেই একযোগে আলাপ-আলোচনা করি এবং গণতান্ত্রিক উত্তরণকে সহজ করি।’
খালেদা জিয়ার অবদান স্মরণ করে সালাহউদ্দিন বলেন, ‘যে দেশে একজন খালেদা জিয়া আছেন, সেই দেশ কখনো পথ হারাবে না। স্বাধীনতাযুদ্ধের সময় তিনি দুই শিশু সন্তান নিয়ে বন্দিত্ব বরণ করেছেন। জিয়াউর রহমানের শাহাদাতবরণের পর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দীর্ঘ ৯ বছরের আন্দোলন পরিচালনা করে তিনি আপসহীন দেশনেত্রী উপাধিতে ভূষিত হয়েছেন। দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে প্রবর্তন করেছেন। আজও তিনি দেশের মানুষের জন্য আলোর দিশারি হয়ে বেঁচে আছেন।’
একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতি অপেক্ষায় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণতন্ত্রকে শক্তিশালী ও টেকসই করতে হলে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটিকে শক্তিতে পরিণত করতে হবে।’
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল কবির, মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ, মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৫ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৩ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে