স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদে ‘বিশেষ কমিটির সমঝোতা ভঙ্গ’ ও স্পিকারের ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন তুলে ওয়াকআউট করেছে বিরোধীদল। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটের দিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
এ নিয়ে প্রথম অধিবেশনেই বিরোধী দলের সদস্যরা চারবার ওয়াকআউট করলেন। বিরোধী দলের অভিযোগ, সংসদের বিশেষ কমিটি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া অধ্যাদেশ নিয়ে যে সমঝোতায় পৌঁছেছিল, সরকার তা মানেনি। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল হুবহু পাসের সুপারিশ থাকার পরও অধিবেশনে ৮ ধারায় তিনটি সংশোধনী এনে, তা সংশোধিত আকারে পাস করা হয়।
শফিকুর রহমান সরকারি দলের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তোলেন। সেইসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ‘নিরপেক্ষতা হারিয়েছেন’ বলেও অভিযোগ করেন।
এর আগে অধিবেশনে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ সংশোধিত আকারে পাস হওয়ার অভিযোগ নিয়ে সরকারি দল, বিরোধী দল, চিফ হুইপ, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্পিকারের মধ্যে দীর্ঘ বাক্যবিনিময় হয়।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান তাঁর বক্তব্যে বিরোধী দলকে আশ্বাস দেন– ‘পরবর্তী অধিবেশনে এই বিলটি নিয়ে আবার পর্যালোচনা করার সুযোগ রয়েছে।’ ওয়াকআউটের সময় শফিকুর রহমান বলেন, ‘আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি।’

অবিচার ও নিপীড়নের প্রতিবাদে আজও বাঙালিকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনেই রাজপথের মানুষের শক্তি ও প্রেরণার উৎস ছিল নজরুলের কবিতা ও গান।
১৭ ঘণ্টা আগে
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও ইশতেহারের সুফল পেতে সরকারকে কিছুটা সময় দিতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বজায় রাখার বিকল্প নেই। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
১৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর ঘণ্টা না পেরোতেই স্বরাষ্ট্রমন্ত্রীর এক মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বিরোধীদলীয় এমপিরা। তিনি ক্ষমা না চাইলে সংসদে বসবেন না বলে হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
২০ ঘণ্টা আগে
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা ও সা
২৬ আগস্ট ২০২৬