স্ট্রিম প্রতিবেদক

জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যত: জন মানুষের ভাবনা ও প্রত্যাশা’ শিরোনামের এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ আজ (১৩ সেপ্টেম্বর) এসব কথা বলেন।
রাজধানীর গুলশানে একটি হোটেলে অলাভজনক ও অরাজনৈতিক গবেষণা কেন্দ্র বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) আয়োজিত এ গোলটেবিল বৈঠকে বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকও অংশ নেন।
সালাহউদ্দিন আরও বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য। অনেক রক্তের বিনিময়ে রাষ্ট্র একটি ট্র্যাকে উঠেছে। এখন সাংবিধানিক আইনি কাঠামোয় রূপ দেওয়া প্রয়োজন। দেশের জনগণ ও ২০২৪’র গণ-অভ্যুত্থানের অভিপ্রায় হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।
বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার পাশাপাশি কিছু সংস্কারও প্রয়োজন। দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে তাদের একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
সব রাজনৈতিক দলকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'জুলাই অভ্যুত্থানের পর যে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে, তা হবে আমাদের রাষ্ট্রের একমাত্র রাজনৈতিক শক্তি এবং এই শক্তিকে অবশ্যই সমুন্নত রাখতে হবে। আমাদের মধ্যে আদর্শিক, রাজনৈতিক কৌশলগত কিংবা নির্বাচন-সম্পর্কিত ইস্যুভিত্তিক পার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখতে হবে।'

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৪ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে