স্ট্রিম প্রতিবেদক

গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় না হলে সংসদ আর রাজপথ একাকার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পরে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে এই সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
গণভোটে ৭০ শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, ফলে জুলাই সনদ ও সংস্কারের পক্ষে পাওয়া গণরায়কে বাস্তবায়ন করতেই হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এখনও অল্প কথা বলছি, কারণ দেশে অনেক সংকট। দেশে জ্বালানির সংকট, শিশুরা হামে চিকিৎসা পাচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেলের দাম বাড়ানো হয়েছে- এই ধরনের অস্থিতিশীলতার সুযোগ নিয়ে রাজনীতি করতে চাই না। বিরোধীদলের পক্ষ থেকে দায়িত্বশীল বক্তব্য দেওয়া হয়েছে। আমরা সরকারকে সহযোগিতা করতে চেয়েছি। কিন্তু সরকার বারবার কথার বরখেলাপ করেছে।’
এত সংকটের মধ্যেও সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করছে এবং বিচার বিভাগকে কুক্ষিগত করার চেষ্টা করছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, নতুন করে জেগে ওঠা স্বৈরতন্ত্র আর পুরনো বন্দোবস্তকে টিকিয়ে রাখাকে বাংলাদেশের মানুষ কোনোভাবেই প্রশ্রয় দেবে না।
নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে জানান, এনসিপিসহ ১১ দল ঐক্যবদ্ধ রয়েছে। গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য সবাই আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে। সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি গণরায়কে উপেক্ষা করলে এর পরিণতি হবে পুরোনো ফ্যাসিবাদীদের মতো।
নাহিদ ইসলাম বলেন, আমরা চাই দেশ ও সরকার দ্রুত স্থিতিশীল হোক। এ কারণে যত দ্রুত সরকার গণরায় মেনে নেবে ততই মঙ্গল।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬