স্ট্রিম প্রতিবেদক

বর্তমান সরকারের কর্মকাণ্ডে আগের ফ্যাসিস্ট সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, 'আগের ফ্যাসিস্ট যা করেছে, এই সরকারও তাই করছে।'
রোববার (২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আয়োজিত এক আলোচনা সভায় ডা. শফিকুর রহমান এ কথা বলেন।
সরকারের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, 'আগের ফ্যাসিস্টের ফটোকপি দেখতে পাচ্ছি বর্তমান সরকারের মাঝে। ওরা (বিগত আওয়ামী লীগ সরকার) যেমন বিরোধী দল-মতকে দমন করার জন্য ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারা সবগুলো ইতোমধ্যে নিয়ে ফেলেছেন।'
সব কিছুর বিনিময়ে জুলাইকে বাঁচিয়ে রাখা হবে জানিয়ে তিনি বলেন, 'জুলাই এসেছে মূলত বৈষম্যকে মুগুরের আঘাত দেওয়ার জন্য। বাংলাদেশে বৈষম্য আর চলবে না। এখন যারা ক্ষমতায় গিয়ে বৈষম্য করছেন, মাশুল তাদেরকেই দিতে হবে।'
সরকারের উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতা বলেন, 'আপনারা বলেছিলেন গণভোটে হ্যাঁ ভোট দিতে। ৭০ ভাগ মানুষ গণভোটে হ্যাঁ বলার পর এখন আপনারা জনগণের এই অভিপ্রায়কে অপমান করছেন।' তিনি আরও বলেন, 'বর্তমান সরকারি দল সাড়ে ১৭ বছর আমাদের মতোই মজলুম ছিল। আমি তাদের একবার অনুরোধ করব, জাতির ওপর যে জুলুমের পাহাড় নেমে এসেছিল, তার ক্ষেত্রটা কেন ও কীভাবে প্রস্তুত হয়েছিল তারা যেন একবার সেটা চিন্তা করেন।'
বিরোধীদলীয় নেতা বলেন, 'একাত্তরে যুদ্ধ হয়েছিল দুটি মৌলিক কারণে। একটা ছিল বৈষম্য, আরেকটা ছিল ভোটে জনগণের রায়কে সম্মান না দেওয়া। এখন হুবহু তাই দেখা যাচ্ছে। জনগণের ভোটকে সম্মান করা হচ্ছে না। জনগণ রাষ্ট্র সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। কিন্তু গণরায় উপেক্ষা করে সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে। এই যে জনগণের ভোটকে অস্বীকার করা হয়েছে, জনগণ এর প্রতিবাদে রাজপথে নামলে তখন আর টিকে থাকতে পারবেন না।'
প্রশাসনে দলীয়করণ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, 'যিনি আপনাদের দলের জন্য জানপ্রাণ দিয়ে কাজ করেছেন, তাকে আপনারা নির্বাচন কমিশনের মতো একটা নিরপেক্ষ জায়গায় বসিয়েছেন। আপনার উদ্দেশ্য কী সেটি জনগণ অনুমান করতে পারছে।'
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত নির্বাচনগুলো জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তিনি বলেন, কোনো সরকার যদি জনগণের অভিপ্রায়কে সম্মান করে চলে, তাহলে সেই সরকার মানুষের মনোজগতে শক্ত আসন করে নিতে পারে। আর মানুষের অভিপ্রায়কে যদি কোনো সরকার অসম্মান করে চলে, জনগণ অন্তর থেকে সেই সরকারকে প্রত্যাখ্যান করে।
সভায় প্রধান আলোচকের বক্তব্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলী আহমেদ বীর বিক্রম বলেন, 'স্বৈরাচারী হাসিনাকে কিছু সাংবাদিক তোষামোদ করে কথা বলত। এখন আবার কিছু তোষামোদকারী সৃষ্টি হয়েছে, যাদেরকে বর্তমান প্রধানমন্ত্রী কর্মকর্তা হিসেবে পদায়ন করেছেন।' তিনি আরও বলেন, বিগত ৫৫ বছর জনগণ প্রতারিত হয়েছে, তারা ন্যায়বিচার পায়নি, সুশাসন প্রতিষ্ঠা হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অলী আহমেদ বলেন, 'সংস্কার করবেন বলে আপনি জনগণের সঙ্গে যে ওয়াদা করেছেন, সেই সংস্কারগুলো করেন। দেশ পরিচালনা করেন আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জনগণের সঙ্গে ওয়াদা করে সেই ওয়াদা রক্ষা করবেন না, জনগণকে ধোঁকা দেবেন, জনগণ প্রতারিত হবে—সেটি আমরা মেনে নিতে পারি না, পারব না।'
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান।

বাহাত্তরের সংবিধান বাতিল ছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কবি, চিন্তক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার। তিনি বলেন, যতদিন বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী থাকবে, ততদিন আওয়ামী লীগও থাকবে।
২ ঘণ্টা আগে
বর্তমান সরকারের মন্ত্রিসভায় পার্বত্য অঞ্চলের কোনো প্রতিনিধিত্ব নেই বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে পাহাড়ের প্রতিনিধি না থাকা নজিরবিহীন এবং সরকারের জবাবদিহির অভাবের প্রতিফলন।
৩ ঘণ্টা আগে
নভোকালচার নামে সংগঠনটির পরিচালক আবার রাবি ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। একাধিক ছাত্রসংগঠনের নেতা এই পোস্টারে রাকসুর অর্থায়নের অভিযোগও তুলেছেন।
৭ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকট, জনদুর্ভোগ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানববন্ধন করেছে। শনিবার (১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর এনসিপি রাজধানীর কাওরান বাজারে এই কর্মসূচি পালন করে। পরে নেতাকর্মীরা পেট্রোবাংলার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন।
১ দিন আগে