স্ট্রিম প্রতিবেদক

লাইসেন্স হালনাগাদ না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জে দুটি বেসরকারি ক্লিনিক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নির্দেশের পর এ পদক্ষেপ নেওয়া হয়।
রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো শরীয়তপুরের সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিনের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠান দুটি হলো ভেদরগঞ্জ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক এবং ভেদরগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক।
চিঠিতে বলা হয়, চলতি বছরের এপ্রিল থেকে ভেদরগঞ্জ উপজেলার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক থেকে শনাক্ত হওয়া এক্সট্রাপালমোনারি যক্ষ্মা (টিবি) রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। বিষয়টি জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তদন্তের অনুরোধ করলে সিভিল সার্জন চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।
ওই কমিটি গত ২০ জুন মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে তদন্ত করে। এতে দেখা যায়, ক্লিনিকটির সঙ্গে সংশ্লিষ্ট ৫৩ জন রোগী ইতোমধ্যে এক্সট্রাপালমোনারি টিবিতে আক্রান্ত হয়েছেন। তবে সংক্রমণের উৎস নিশ্চিত হওয়া যায়নি। এ অবস্থায় উৎস শনাক্ত না হওয়া পর্যন্ত ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ রাখার সুপারিশ করা হয়।
এছাড়া রোগের উৎস অনুসন্ধানে পাঁচ সদস্যের আরেকটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকের লাইসেন্স ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত ছিল, ২০২৩-২৪ অর্থবছরের নবায়নের আবেদন অনলাইনে পরিদর্শনের অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে ভেদরগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ ২০২২-২৩ সালে শেষ হওয়ার পর আর হালনাগাদ করা হয়নি। আয়কর সনদ ও বর্জ্য ব্যবস্থাপনার চুক্তিপত্র থাকলেও পরিবেশ অধিদপ্তর ও নারকোটিকস-সংক্রান্ত প্রয়োজনীয় ছাড়পত্র তাদের নেই।
লাইসেন্স ও ছাড়পত্র না থাকায় স্বাস্থ্যমন্ত্রীর মৌখিক নির্দেশে ওই ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় চিকিৎসাসেবা দেওয়ার প্রয়োজনীয় মান ও শর্ত পূরণ না হওয়ায় তিনি ক্লিনিক দুটি বন্ধের নির্দেশ দেন।

.png)

সুনামগঞ্জে হাওরের পানিতে ফেলে দুই সন্তানকে হত্যার অভিযোগ পাওয়া গেছে বাবার বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) দুপুরে ওই বাবা কামরুল হাসানকে (৩২) আটক করে পুলিশ। পরে কামরুল নিজেই পুলিশের কাছে স্বীকার করেন, সন্তানদের তিনিই হত্যা করেছেন।
১৫ মিনিট আগে
সিলেট মহানগরের একটি বাসায় গৃহকর্মীর কথিত প্রেমিকের হাতেই স্বামী-স্ত্রীসহ তিনজন খুন হয়েছেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ ঘটনায় বাবুল মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে বাবুলকে আটক করা হয়।
২৪ মিনিট আগে
ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
১ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
১ ঘণ্টা আগে