স্ট্রিম প্রতিবেদক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারত, তুরস্ক ও মিশরের কূটনীতিকেরা। এ ছাড়াও একই দিনে বিএনপির শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষকের দল। এসব বৈঠকে তারেক রহমানের নানা পরিকল্পনা, আন্তর্জাতিক নীতি ও সম্পর্ক উন্নয়নের নানা দিক আলোচনা হয়েছে।
শনিবার বিকেল থেকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমেই বেলা তিনটা নাগাদ কার্যালয়ে প্রবেশ করেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবসের নেতৃত্বে নির্বাচনী পর্যবেক্ষক দল। এরপর বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান এবং মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমী।
বৈঠকে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন, প্রেস সচিব সালেহ শিবলী প্রমুখ।
বৈঠক শেষে হুমায়ূন কবির সাংবাদিকদের বলেন, ‘তারেক রহমানের নেতৃত্ব, আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা আন্তর্জাতিক মহলে বিশেষ আগ্রহ আছে। সেই আগ্রহের প্রেক্ষাপটেই আজকের বৈঠক। বৈঠকে বিএনপি আগামীতে সরকার গঠন করলে কি ধরনের পরিকল্পনা প্ল্যান নিয়ে এগিয়ে যাবে, দেশকে গড়বে, দেশের মানুষকে নিয়ে কীভাবে কাজ করবে এসব বিষয়ে কথা হয়েছে।'
হুমায়ূন কবির আরও বলেন, ‘এসব দেশের সঙ্গে কীভাবে আমাদের ইতিবাচক দ্বিপাক্ষিক সম্পর্ক গড়তে পারি, আন্তর্জাতিক নীতি কেমন হবে, এসব ব্যাপারে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে।'
আগামীতে ভারতের সঙ্গে কেমন সম্পর্ক হবে, সে ব্যাপারে জানতে চাইলে হুমায়ূন বলেন, ‘ভারতের সঙ্গে কেমন সম্পর্ক হবে, ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন চেয়ারম্যান সাহেবকে কনডোলেন্স মেসেজ জানান, ওই চিঠিতেই বলছেন যে তারেক রহমান নেতৃত্বেই সম্পর্কের নয়া দিগন্ত উন্মোচিত হবে।'
তবে কোনো বিস্তারিত আলোচনা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে স্থিতিশীলতার জন্য আমরা কীভাবে দুই দেশ মিলে কো-অপারেশন এগিয়ে নিতে পারি এগুলা নিয়ে আলোচনা হয়েছে। এখানে বিস্তারিত তেমন কোন কিছু আলোচনা হয়নি, শুধু সৌজন্য সাক্ষাৎ। তারেক রহমান চেয়ারম্যান হয়েছেন, সে জন্য উনাকে ধন্যবাদ জানিয়েছেন এবং উনাদের সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা সাক্ষাৎ হয়েছে। এর ভিতরেই সীমিত ছিল।’
গত কয়েকদিন ধরেই বিদেশী কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর অংশ হিসেবে গতকাল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে চেয়ারম্যানের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত পাকিস্থানের হাইকমিশনার ইমরান হায়দার, জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ এবং অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে