স্ট্রিম সংবাদদাতা

জামায়াতে ইসলামী এই বাংলাদেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায় এবং পেছনের দিকে নিয়ে যেতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীর্ষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের ঢোলারহাট বাজারে নির্বাচনী সভায় তিনি এ কথা করেন।
মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতে ইসলামী একটা দল, যে দলটা সামনের দিকে যেতে আমাদের বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনের দিকে যেতে চাই। নারী-পুরুষ সবাই সমান অধিকার নিয়ে এই বাংলাদেশে বাস করবে।’
সভায় অংশ নেওয়া নারীদের উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘দেশের জনসংখ্যায় পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি, এটা কি মা-বোনেরা জানেন? আপনাদের সংখ্যা বেশি। নারী-পুরুষ সমান অধিকার, ইসলাম ধর্মেও বলা আছে। আল্লাহ তায়ালা বলেছেন, মেয়েদের সমান যে অধিকার প্রাপ্য সেটা তাদের দিতে হবে। এই বিষয়গুলো জামায়াত মানুষকে ভুল বোঝায়।’
মির্জা ফখরুল বলেন, ‘তাঁরা বলে— দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যায়। বেহেশতে যাবে নাকি? যাবে না। এভাবেই তারা ভুল বোঝায়, এই ভুলগুলো আমরা বুঝতে চাই না। আমরা চাই মানুষ এখানে সঠিকভাবে সত্য কথা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।
এসময় সম্প্রতি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে নারী নেতৃত্ব প্রসঙ্গে পোস্ট প্রসঙ্গেও কথা বলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘মির্জা ফখরুল বলেন, আজ পত্রিকায় বের হয়েছে। আমি সত্য না মিথ্যা জানি না—জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড হয়েছে। জামায়াতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলেছেন। আমি কিন্তু এসব জানি না, আমি সাংবাদিকদের জিজ্ঞেস করতেছি? বাজে কথা বলেছেন।‘
তিনি বলেন, ‘জামায়াতের আমির যদি নারীদের নিয়ে খারাপ মন্তব্য করে থাকেন তাহলে অন্যায় করেছেন, সঠিক করেন নাই। মহিলারা কখনোই এটা মেনে নিতে পারবে না। তবে জামায়াতে ইসলামীর ব্যাপারটাই হচ্ছে এমন—ওরা তো মহিলাদের কাজ করতে দিতে চায় না। বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে না। ওই যে গার্মেন্টসে যারা কাজ করে মেয়েরা, তাদের বলে দিয়েছে পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে পারবা না। কাজ না করলে খাবে কী?’
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ভোটার ও সমর্থকদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান কাজ করার জন্য।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৯ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
১ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে