-109d84-480x270.webp)
নেপাল ও তিব্বত সীমান্তে বন্যায় নিহত বেড়ে ১ হাজার ৩২৫ জনে দাঁড়িয়েছে। এখনো সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশ দুটির কর্তৃপক্ষ।
শনিবার (৫ সেপ্টেম্বর) নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হালনাগাদ তথ্যানুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ২৯৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনো ৫ হাজার ৫৩ জন নিখোঁজ রয়েছেন। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দেশটির তিব্বত অংশে নিহত বেড়ে ৩১ দাঁড়িয়েছে এবং ৫৩১ জন নিখোঁজ রয়েছেন।
নেপালে নিখোঁজদের মধ্যে ৬৩৯ জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী, ৫৮৩ বিদেশি নাগরিক, বিদেশি পর্যটকদের সঙ্গে থাকা ১৬৪ নেপালি এবং সেনা, পুলিশ ও আর্মড পুলিশ ফোর্সের ৮৩ সদস্য রয়েছেন।
উদ্ধারকারীরা এ পর্যন্ত ১৩ হাজার ৯৫ জনকে জীবিত উদ্ধার করেছেন। এই ধ্বংসযজ্ঞের মধ্যেই শুক্রবার সকালে ত্রিশূলি-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ৯ দিন ধরে আটকে থাকা মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় সাহ এবং মেকানিক্যাল সুপারভাইজার কবির মহারজনকে উদ্ধার করেছে নেপালি সেনাবাহিনী।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান ধর্মরাজ উপ্রেতি রয়টার্সকে জানান, বন্যায় ঘরবাড়ি, সড়ক ও অবকাঠামোর প্রায় ৩৮৭ দশমিক ৫ বিলিয়ন নেপালি রুপি বা প্রায় ২৫৬ কোটি ডলারের ক্ষতি হয়েছে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ২০ হাজার বাড়ি পুনর্নির্মাণের প্রয়োজন হবে। দুর্যোগের পর প্রথম চার মাসের পুনরুদ্ধার কার্যক্রমে সড়ক নির্মাণ, অস্থায়ী আশ্রয় ও জরুরি সেবা পুনরুদ্ধারে প্রায় ৫ কোটি ২৬ লাখ ডলার প্রয়োজন হবে বলে জানান তিনি।
.png)

বৈরী আবহাওয়া এবং যুদ্ধের প্রভাবে চলতি বছরের আগস্টে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো পরিকল্পনা আমেরিকা সমর্থন করে না।
৩ ঘণ্টা আগে
৭ হাজারের বেশি মানুষ নিহত হওয়া সত্ত্বেও ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ‘মামুলি বিষয়’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের উদ্দেশ্যে এই কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘অনেকেই এটিকে যুদ্ধ বলে মনে করেন না। আমি একে সামরিক সংঘাত বলি, কারণ
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেনের (এসবিইউ) সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কিয়েভে চালানো এ হামলায় ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সাড়ে চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথমবার এসবিইউর সদর দপ্তরে সরাসরি হামলা হলো। গুর
১২ ঘণ্টা আগে