স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর মধ্যে আসন সমঝোতার আলোচনার মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে নতুন মেরুকরণ দেখা দিয়েছে। রিটার্নিং কর্মকর্তার বৈধ ঘোষণা করা জামায়াতের প্রার্থী মো. জুনায়েদ হাসানের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ওই আসনের এনসিপি প্রার্থী আতাউল্লাহ।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিনে আতাউল্লাহ এ চ্যালেঞ্জ জানান।
এনসিপি প্রার্থীর আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা জানান, জামায়াত প্রার্থী জুনায়েদ কানাডার নাগরিক। হলফনামায় তিনি গত ২৪ ডিসেম্বর নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করেছেন। তবে যাচাই-বাছাইয়ের সময় সেই আবেদন গৃহীত হওয়ার সপক্ষে যথার্থ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন তিনি।
আইনজীবী আরও জানান, যাচাই-বাছাইয়ের সময় বিষয়টি রিটার্নিং কর্মকর্তার নজরে আনা হয়েছিল। এরপরও জামায়াত প্রার্থীর মনোনয়ন বহাল রাখা হয়। রিটার্নিং কর্মকর্তার সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই এই আপিল করা হয়েছে।
এদিকে জুনায়েদ হাসান বলেন, রিটার্নিং কর্মকর্তা যেসব কাগজ চেয়েছেন, আমি সব দিয়েছি। ফলে আমার প্রার্থিতা বৈধ হয়েছে। আশা করি ইসিতেও আমার প্রার্থিতা বৈধ হবে।
শুক্রবার ছিল আপিল আবেদনের শেষ দিন। শনিবার (১০ জানুয়ারি) থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬