স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নিচ্ছে গণঅধিকার পরিষদ (জিওপি)। নির্বাচন কমিশন থেকে বরাদ্দ পাওয়া ‘ট্রাক’ প্রতীকে দেশের ৯৩টি আসনে লড়াই করবেন দলটির প্রার্থীরা।
বুধবার (২১ জানুয়ারি) দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই তথ্য নিশ্চিত করেছেন।
গণঅধিকার পরিষদ সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশ নিতে ১০৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে ১২ জন সরে দাঁড়িয়েছেন। এ ছাড়া একজনের প্রার্থিতা নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) এখনো আপিল চলছে। বর্তমানে ৯৩টি আসনে ট্রাক প্রতীকে লড়বে দলটি।
দলটির চূড়ান্ত তালিকায় দেখা যায়, পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসন থেকে লড়বেন। এ ছাড়া দলটির মুখপাত্র ফারুক হাসান ঠাকুরগাঁও-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আবু হানিফ জানান, পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীদের নিয়ে তাঁরা আশাবাদী। নির্বাচনি মাঠে শেষ পর্যন্ত থেকে ট্রাক প্রতীকের বিজয় নিশ্চিত করতে তাঁরা কাজ করে যাবেন।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল গোছাচ্ছে বিএনপি। দলীয় প্রতীকবিহীন নির্বাচনে দলটি একক প্রার্থী নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে স্থানীয় নেতাদের দলের পদ অথবা জনপ্রতিনিধি– দুটির যেকোনো একটি বেছে নিতে বলা হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে। তাদের মাইনসেটটাই সেভাবে তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেই জায়গা বিএনপি দখল করেছে।
১৯ ঘণ্টা আগে
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২৫ জুলাই ২০২৬