স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে কক্সবাজারের স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে। তারা এনসিপির গাড়িবহরের পথরোধ এবং পথসভার মঞ্চ ভাঙচুর করেছেন।
আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরের শহীদ দৌলত ময়দানে পথসভা করে এনসিপি। সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আগে নারায়ণগঞ্জে গডফাদার ছিলো শামীম ওসমান, এখন শুনছি কক্সবাজারে শিলং থেকে নব্য গডফাদার এসেছে। জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে। নাম বললাম না।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘এই ব্যক্তি সংস্কারবিরোধী। পিআর বোঝে না। রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেব ইশাআল্লাহ।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে এ বক্তব্য দেওয়া হয়েছে বলে মনে করেন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। এর প্রতিক্রিয়ায় চকরিয়া বিএনপি এবং দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক আটকে দেন তাঁরা। কক্সবাজার থেকে চকরিয়া হয়ে বান্দরবানে যাওয়ার কথা এনসিপি নেতাদের। তবে চকরিয়া পৌঁছার আগেই আটকা পড়ে এনসিপির গাড়ি বহর।

পরিস্থিতি শান্ত হতে ডুলাহাজারা সাফারি পার্কের সামনে এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করেন এনসিপি নেতারা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে নেতা-কর্মীরা বান্দরবানের উদ্দেশে রওনা করেন।
বিক্ষোভে অংশ নেওয়া চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব সরোয়ার আলম সরু স্ট্রিমকে বলেন, কক্সবাজারের জনপ্রিয় নেতা সালাহউদ্দিন আহমদকে কটাক্ষ করার প্রতিবাদে চকরিয়ার বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে এসেছেন।
রাস্তা আটকে বিক্ষোভের কারণ জানতে চাইলে সারোয়ার বলেন, ‘আমরা রাস্তা আটকাইনি। সাধারণ জনতা রাস্তা আটকে দিয়েছে। আমরা এখানে এসেছি যেন কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটে’।
এ বিষয়ে যোগাযোগ করলে এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায় স্ট্রিমকে বলেন, ‘আমরা নতুন বন্দোবস্তের রাজনীতি করতে চাই। ফলে আমরা আশা করি, যুক্তির উত্তর শুধু যুক্তি দিয়েই দেওয়া হবে। কিন্তু তাঁরা নতুন বন্দোবস্তে আগ্রহী না। ফলে সেই পুরাতন সন্ত্রাসী কার্যক্রমে মেতে উঠেছে দলটি। আজকের চকরিয়ার ঘটনাটা একটা নিদর্শন হয়ে থাকলো।’
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাস স্ট্রিমকে বলেন, ‘এনসিপি নেতারা কক্সবাজার থেকে চকরিয়া আসার পথে এই ঘটনা ঘটে। স্থানীয় বিক্ষুব্ধ জনতা এনসিপির স্টেজ ভাংচুর করেন এবং সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
২১ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে