স্ট্রিম প্রতিবেদক

নির্বাচন সামনে রেখে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শনিবার (২৪ জানুয়ারি) মুন্সিগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘আমরা ১৯৮৭ সাল থেকে মানুষের কল্যাণে রাজনীতি করে যাচ্ছি। কোনো ধরনের লোভ-লালসার বশবর্তী হয়ে নীতি বিসর্জন দেই নাই। কিন্তু কেউ কেউ ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নানারকম গোপন বৈঠক করছে। এসব করে কোনো লাভ হবে না। এই রাষ্ট্র এই দেশের জনগণই গড়বে অন্য কেউ নয়।’
চরমোনাই পীর আরও বলেন, ‘অস্পষ্ট নীতি-আদর্শে দেশ চলতে পারে না। আমরা ইসলামের পক্ষে ওয়ান বক্স পলিসির কথা বলেছিলাম। সেই নীতি এখনো বিদ্যমান। একমাত্র আমরাই ইসলামের কথা বলছি। আর কেউ ইসলাম প্রতিষ্ঠার কথা বলছে না। একটি দল চক্রান্তের জাল বিস্তার করে আমাদেরকে একা করতে চেয়েছিল। কিন্তু তারাই বস্তুত একা হয়ে গেছে। দেশের ধর্মপ্রাণ মানুষ ও উলামায়ে কেরাম আমাদের সঙ্গে আছে। আল্লাহ আমাদের সঙ্গে আছেন।’
দেশ পরিচালনায় যারা এর আগে ব্যর্থ হয়েছেন তাদের ফের দায়িত্ব দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ‘গত ৫৫ বছরে ব্যক্তি ও দলের উন্নয়ন হয়েছে, কিন্তু দেশ-জাতির কোনো কল্যাণ হয় নাই। জুলাই গণঅভ্যুত্থান দেশকে নতুন করে গড়ার একটা সুযোগ নিয়ে এসেছে। অতীতে দেশ পরিচালনায় বারবার যারা ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদেরকে নতুন করে দায়িত্ব দেওয়ার সুযোগ নাই। বরং নতুন বাংলাদেশ গড়তে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হাতপাখায় ভোট দিন।’

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৪ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে