স্ট্রিম ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্বীকার করে স্বাধীনতা-পরবর্তী তাঁর শাসনামলের নির্মোহ ও ঐতিহাসিক মূল্যায়ন জরুরি বলে জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শনিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের ৫১তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় দলটির নেতারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমানের ভূমিকা ছিল নেতৃত্বের। পাকিস্তানি শাসন ও শোষণের বিরুদ্ধে বাঙালির জাতীয় অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। একজন সম্মোহনী জাতীয়তাবাদী নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা আন্দোলনের শীর্ষ নেতৃত্বে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
শেখ মুজিবের শাসনামলের সমালোচনা করে তারা বলেন, সদ্য স্বাধীন দেশে আওয়ামী লীগের রাষ্ট্রক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক রূপান্তর, প্রশাসনিক দুর্বলতা, অর্থনৈতিক সংকট, দুর্নীতি এবং জনজীবনের নানা সমস্যার কারণে দলটির জনপ্রিয়তা দ্রুত হ্রাস পায়। মুক্তিযুদ্ধের পর যে গণতান্ত্রিক ও প্রগতিশীল রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা জনগণের মধ্যে তৈরি হয়েছিল, তা বাস্তবায়িত হয়নি।
আগস্টের হত্যাকাণ্ডের বিষয়ে নেতারা বলেন, সেই রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির মধ্যেই একটি প্রতিক্রিয়াশীল পটপরিবর্তনের লক্ষ্যে ১৫ আগস্টের হত্যাকাণ্ড সংঘটিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড ছিল দেশের ইতিহাসের অন্যতম নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো এবং নিহতদের স্মরণ করা ঐতিহাসিক কারণেই জরুরি।
প্রতিটি রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার চেয়ে সিপিবির নেতারা বলেন, দেশের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক হত্যাকাণ্ড, সামরিক হস্তক্ষেপ, স্বৈরতন্ত্র, সাম্প্রদায়িকতা ও জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের যে ধারার সৃষ্টি হয়েছে, তা থেকে দেশকে মুক্ত করতে হবে। একইসঙ্গে প্রতিটি রাজনৈতিক হত্যাকাণ্ডে প্রকাশ্য ও নেপথ্যের শক্তিকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। তাই ১৯৭৫ ও ২০২৪ সালেরসহ সব রাজনৈতিক হত্যাকাণ্ডে দায়ীদের বিচার এবং প্রকাশ্য ও নেপথ্যের শক্তিকে যথাযথভাবে চিহ্নিত করতে হবে।
সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এমএম আকাশ, ডা. দিবালোক সিংহ, মঞ্জুর মঈন প্রমুখ।

রাষ্ট্রপতি নির্বাচনের কয়েক দিন আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের দাবি অবান্তর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি। রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
১ ঘণ্টা আগে
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন। তিনি বলেন, এই অনুচ্ছেদ স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় বাধা। আমাদের দাবি, জুলাই সনদের আলোকে যেকোনো মূল্যে ভবিষ্যতে ধারাটি সংশোধন করতে হবে।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি পদে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। যাচাই-বাছাই শেষে রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বৈধ দুই প্রার্থী হলেন– বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১-দলীয় ঐক্য সমর্থিত কর্নেল
৩ ঘণ্টা আগে
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কনফারেন্স রুমে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছি