ডাকসুর ১২ সম্পাদকীয় পদের ৯টিতে শিবির সমর্থিত প্রার্থীর জয়ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। ভিপি, জিএস, এজিএসসহ ডাকসুতে পদ আছে ২৮টি। এর মধ্যে সদস্যপদ ১৩টি। সদস্যপদে ফলাফল ঘোষণা চলছে।
ফেয়ার ভোট হলে নিরপেক্ষ প্রার্থীরা জয়ী হবে: উমামা ফাতেমাঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র সহ-সভাপতি প্রার্থী (ভিপি) উমামা ফাতেমা বলেছেন, ‘ভোটকেন্দ্রে প্রার্থীদের লিস্ট ভোটারদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে একপাশে লেখা স্বতন্ত্র, আবার ওই পোস্টারের উল্টোপাশে শিবিরের প্রার্থীদের তালিকা।’
এমন নির্বাচন প্রত্যাশা করিনি: বিন ইয়ামিন মোল্লাছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ডাকসু ফর চেঞ্জ ভোট ফর চেঞ্জ’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী বিন ইয়ামিন মোল্লা অভিযোগ করেছেন, অন্য প্যানেলের প্রার্থীদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হলেও তাঁকে বিভিন্ন কেন্দ্র থেকে ফেরত পাঠানো হয়েছে।
আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে: ভিপিপ্রার্থী শামীমঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র সহ-সভাপতিপ্রার্থী (ভিপি) শামীম হোসেন অভিযোগ করে বলেছেন, ‘আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে।’ তবে এখন পর্যন্ত ভোট ‘মোটামুটি সুষ্ঠু’ হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
দেখা থেকে লেখাসকাল থেকে দুপুর পর্যন্ত ঢাবি এলাকায় যা দেখা গেলসকাল গড়িয়ে দুপুর। শাহবাগ, নীলক্ষেত, পলাশী, মেডিকেল মোড়—সব জায়গাই ঘোরা হলো। তবে সবচেয়ে বেশি ভিড়, সবচেয়ে বেশি উত্তেজনা যেন শাহবাগ মোড়কে কেন্দ্র করে। মানুষের জটলা আর সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশে সে এক অন্য জগৎ। ভোট দিয়ে হাসিমুখে বেরিয়ে আসা ছাত্রছাত্রীদের জটলা এই মোড়গুলোতেই ভাঙছে।
হুইল চেয়ারে ভোটকেন্দ্রে মেঘমল্লার, বললেন—‘সুষ্ঠুভাবে ভোট হচ্ছে’পৌনে ১২টার দিকে ভোটকেন্দ্র থেকে বের হন তিনি। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, শুরু থেকেই আমরা ‘নাই মামার চেয়ে কানা মামা ভালো’—এমনটি মনে করে নির্বাচনে এসেছি। তবে আজ যে সাড়া পাচ্ছি, তাতে আমি আবেগাপ্লুত। এখন পর্যন্ত এই কেন্দ্রে যা দেখলাম সুষ্ঠুভাবে ভোট হচ্ছে।
‘নিয়ম ভেঙে’ ভোট কেন্দ্রে প্রবেশের অভিযোগ ছাত্রদলের ভিপিপ্রার্থী আবিদের বিরুদ্ধেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন। সেখানে এসে নিয়ম লঙ্ঘন করে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগ উঠেছে ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে।
‘কিছু প্রার্থীর’ বিরুদ্ধে বুথে গিয়ে আচরণবিধি ভাঙার অভিযোগ উমামা ফাতেমারঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে একাধিক প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ এনেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপিপ্রার্থী উমামা ফাতেমা। উমামা অভিযোগ করেন, কিছু প্রার্থী ভোটকেন্দ্রের ভেতরে বুথ পর্যন্ত চলে যাচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
ডাকসু নির্বাচন: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় বাড়ছে। মঙ্গলবার সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটের আগে থেকেই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন ভোটাররা। এই ভিড় এখন আরও বেড়েছে।
পর্যাপ্ত পোলিং এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ ছাত্রদল সভাপতিরঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক পোলিং এজেন্ট প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ মঙ্গলবার সকালে কার্জন হল কেন্দ্রে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
ডাকসুর ভোটগ্রহণ শুরু, সকালেই ভোটারদের দীর্ঘ লাইনপ্রায় ছয় বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ডাকসু নির্বাচনশিবির সমর্থিত প্যানেলে ‘ছাত্রলীগের ছায়া’ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার (৫ আগস্টের আগে) অভিযোগ উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে বিভিন্ন পক্ষ থেকে এ অভিযোগ তোলা হয়।
আমরা প্রগতিশীল রাজনীতি ধারণ করি: প্রতিরোধ পর্ষদডাকসু নির্বাচনে প্যানেলগুলোর মধ্যে অন্যতম ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেল। বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে এই প্যানেল গঠিত হয়েছে। তাঁরা মুক্তিযুদ্ধ ও প্রগতিশীলতার আদর্শ ধারণ করে সমতাভিত্তিক ও দখলদারিত্বমুক্ত ক্যাম্পাস গড়ার কথা বলছেন।
ডাকসু নির্বাচনডাকসুর শীর্ষ পদে কখনোই জয় পায়নি শিবিরবিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালে। আর স্বাধীনতার পর প্রথম ডাকসু নির্বাচন হয় ১৯৭২ সালে। ফলে ওই নির্বাচন এবং ২০১৯ সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে অংশ নিতে পারেনি ছাত্রশিবির। এর বাইরে পাঁচটি নির্বাচনে অংশ নিয়েছে সংগঠনটি।
ডাকসু নির্বাচনছাত্রদল, ছাত্রশিবির প্রার্থীদের ফেসবুক আইডি ‘ডিজ্যাবল’, পাল্টাপাল্টি অভিযোগপ্রথমে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খানের ফেসবুক আইডি ডিজেবল হওয়ার খবর আসে। তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্টটি একবার পুনরুদ্ধার করা গেলেও, দুপুরে সেটি আবারও নিষ্ক্রিয় হয়ে যায়।
ডাকসু ইশতেহার ০২নারীদের জন্য কী আছে ডাকসুর প্রার্থীদের ইশতেহারেআগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন। এ নির্বাচনের উত্তাপ ছড়িয়েছে সারাদেশে। এবারের ভোটযুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন প্যানেলের নির্বাচনী ইশতেহার নিয়ে স্ট্রিম-এর বিশেষ আয়োজন। প্রতিনিধিত্বশীল প্যানেলগুলোর ইশতেহার পর্যালোচনা করে এখানে থাকছে কী আছে কোন প্যানেলের ইশতেহারে।