স্ট্রিম ডেস্ক

ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার রাতভর জেরুজালেম, মধ্য ইসরায়েলসহ দেশটির দক্ষিণাঞ্চলে একাধিকবার সতর্ক সংকেত (অ্যালার্ট) বাজানো হয়। ওই হামলার পর ভোররাতের দিকে ভারী বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। খবর আল-জাজিরার।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বাজার পর ইসরায়েলের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, এই হামলায় ইরান ক্লাস্টার বা গুচ্ছ বোমাসংবলিত ওয়ারহেডের কিছু ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এ ধরনের ক্ষেপণাস্ত্র আকাশেই বিস্ফোরিত হয় এবং এরপর ছোট ছোট বিস্তীর্ণ এলাকাজুড়ে ক্ষুদ্র বোমা ছড়িয়ে পড়ে।
আল-জারিরার প্রতিবেদনে বলা হয়েছে, তারা মধ্য ইসরায়েলের অন্তত আটটি স্থানে মিসাইলের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক আঘাত হানার তথ্য পেয়েছে। সামাজিক মাধ্যমেও ক্ষয়ক্ষতির বেশ কিছু ছবি দেখা গেছে। এর আগে উত্তর ইসরায়েলের অনেক এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরে তা তুলে নেওয়া হয়।
এদিকে ইরানের হামলার পর দেশটির রাজধানী তেহরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানের মধ্য, দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এর কিছুক্ষণ পরই ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে তেহরানে সরকারি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালানোর কথা জানায়।
ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের পাঁচটি এলাকায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানীর ১, ৪, ১১, ১৩ ও ২১ নম্বর এলাকায় এই হামলা হয়েছে। শহরের শহীদ বাবেই এক্সপ্রেসওয়ের কাছের অন্তত দুটি স্থান এবং শহরের পূর্ব উপকণ্ঠের গামদারেহ এলাকায় হামলা হয়। এ ছাড়া হাফেজ ও জমৌরি সড়কের সংযোগস্থলের কাছে ঘনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া গেছে। এই এলাকায় সরকারি ও বাণিজ্যিক ভবনের পাশাপাশি অনেক আবাসিক ভবন রয়েছে।
তেহরানের পশ্চিমে খোররামাবাদ শহরে হামলায় অন্তত একটি ভবন ধ্বংস হয়েছে। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ওই হামলায় অন্তত এক শিশুর প্রাণ গেছে। উদ্ধারকর্মী ও স্থানীয়রা ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকা মানুষদের খুঁজছেন। এক নারী জানিয়েছেন, আক্রান্ত বাড়িগুলোর একটিতে একজন বৃদ্ধা থাকতেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।
তেহরানে আল-জাজিরা আরবির প্রতিনিধি সুহাইব আল-আসা জানান, তেহরানে বিস্ফোরণের তীব্রতা ও শব্দ ছিল নজিরবিহীন, বিশেষ করে শহরের পূর্ব অংশে।
তিনি আরও জানান, শহরের পূর্বাঞ্চলে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে, যার অর্থ ওই এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলি ড্রোন লক্ষ্য করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে