স্ট্রিম প্রতিবেদক

চোটের কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দর্শক হয়ে ছিলেন নেইমার জুনিয়র। তবে এবার তাঁর মাঠে ফেরার সুসংবাদ পেয়েছে ব্রাজিলের সমর্থকরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের আক্রমণভাগে দেখা যাবে ১০ নম্বর জার্সিধারী তারকাকে।
শনিবার (২০ জুন) হাইতির বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি এই তথ্য জানান। তিনি বলেন, ‘নেইমার রোববার একা অনুশীলন করবে। এরপর সোমবার দলের বাকি সদস্যদের সঙ্গে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তাঁকে পাওয়া যাবে।’
বিশ্বকাপ শুরুর আগে মে মাসে কাফ মাসলের চোটে পড়েন নেইমার। এই কারণে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচ এবং হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি তিনি।
সান্তোসের হয়ে নেইমার সর্বশেষ মাঠে নামেন ১৭ মে। ওই ম্যাচের পর তাঁর পেশীতে অস্বস্তি ধরা পড়ে। পরে পরীক্ষায় চোটের মাত্রা গ্রেড-২ পর্যায়ের পাওয়া যায়। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, তিন সপ্তাহের মধ্যে সেরে উঠতে পারেন নেইমার।
নেইমার বিশ্বকাপ বাছাইপর্বেও খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। তবে যখনই মাঠে নেমেছেন, আক্রমণে বড় প্রভাব রেখেছেন। মাত্র চার ম্যাচে দুই গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি।
নেইমারকে ছাড়াই প্রথম দুই ম্যাচের প্রথমটি মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। এরপর হাইতিকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় মরক্কো।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৫ জুন বাংলাদেশ সময় ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। নকআউট পর্বের আগে নেইমারের ফেরাকে দলের জন্য বড় শক্তি হিসেবে দেখছেন আনচেলত্তি, ‘শীর্ষ দল হিসেবে পরের পর্বে যাওয়া গুরুত্বপূর্ণ। স্কটল্যান্ডের নিজস্ব কিছু শক্তি আছে। আমাদের শান্ত থাকতে হবে এবং নিজেদের উন্নতির দিকে মনোযোগ দিতে হবে।’

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬