স্পোর্টস ডেস্ক

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার (২৫ জুন) মাঠে নামবে ব্রাজিল। মায়ামিতে গ্রুপ ‘সি’র এই ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানান, স্কটল্যান্ডের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে সেলেসাওরা। দলে ফিরবেন নেইমার।
গ্রুপ-সির বর্তমান সমীকরণ অনুযায়ী, মরক্কোকে পেছনে ফেলে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে হলে এই ম্যাচটিতে ব্রাজিলকে জিততেই হবে। জয় নিয়ে ইতালিয়ান এই কোচ বলেন, ‘আমরা মরক্কো-হাইতির ম্যাচ বেশি ফোকাস না করে বরং নিজেদের কীভাবে খেলা উচিৎ সে বিষয়ে ফোকাসে থাকব।’
কোচ আনচেলত্তি বলেন, ‘প্রতি ম্যাচে নিজেদের উন্নতি করার প্রতি মনোযোগ দিচ্ছি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয় পেলে আমাদের দল নকআউট পর্বে ভালো অবস্থানে থাকবে। আমরা চেষ্টা করব হাইতির বিপক্ষে খেলা প্রথমার্ধের মতো নিখুঁত পাসিং, বল পজিশন নিয়ন্ত্রণ করে খেলতে।’
এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো স্কোয়াডে ফিরবেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। এ নিয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার এখন পুরো ৯০ মিনিট খেলার মতো অবস্থায় আছে। ম্যাচের জন্য নিজেকে তৈরি করতে পুরো সপ্তাহ অনুশীলন করেছে।’
ম্যাচ খেলার জন্য নেইমার প্রস্তুত থাকলেও স্কটল্যান্ডের বিপক্ষে তাঁকে সরাসরি শুরুর একাদশে দেখার সম্ভাবনাটা কম। ম্যাচ ফিটনেস পুরোপুরি ফিরে পেতে তাঁকে বদলি হিসেবে মাঠে নামানো হতে পারে।
এ দিকে চোটের কারণে ম্যাচের বাইরে থাকবেন রাফিনিয়া। তাঁর রিপ্লেসমেন্ট নিয়ে কোচ বলেন, 'রাফিনিয়ার বদলি হিসেবে মাঠে নেমে রায়ান ভালো করেছে। উইঙ্গ পজিশনে তার ভালো করার সম্ভবনা বেশি।’
অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালেস, দগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, রায়ান, মাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
তথ্য সূত্র: ইএসপিএন এবং লেন্স

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬