স্ট্রিম প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। এরপর আরেক ওপেনার তানজিদ হাসানকে নিয়ে দেখেশুনে খেলে দলীয় ৫০ রান পার করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তবে ফের খেই হারিয়েছে টাইগাররা। দলীয় ৫৩ রানে ক্যাচ তুলে আউট হন তানজিদ (২০ বলে ১৯)। এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি শান্তও। ২৪ রান করে তিনি ফেরেন সাজঘরে। এতে ১৫ ওভার পার করার আগেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। ক্রিজে রয়েছেন লিটন দাস (৭) ও তাওহীদ হৃদয় (৬)।
আজ (১৪ জুন) বেলা ১১টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ পকেটে ভরা টাইগারদের সামনে রয়েছে অজিদের হোয়াইটওয়াশ করার বিরল সুযোগ।
তবে ব্যাটিংয়ের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। চতুর্থ বলে দলীয় মাত্র ২ রানে বোল্ড হন সৌম্য সরকার।
এদিকে আগের ম্যাচে আহত হওয়ায় আজ মাঠে নামতে পারেননি নিয়মিত অধিনায়ক মেহেদী মিরাজ। তার পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
দলে আরও দুটি পরিবর্তন হয়েছে। পেসার নাহিদ রানার পরিবর্তে এই ম্যাচে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আর মেহেদী হাসান মিরাজের পরিবর্তে আড়াই বছর পর দলে জায়গা পেয়েছেন শেখ মেহেদী। অস্ট্রেলিয়া দলেও এসেছে দুই পরিবর্তন। স্কোয়াডে ফিরেছেন অলিভিয়ার ও বেন ডাওরিস।
এর আগে প্রথম ওডিআইতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৮৬ রানে হারিয়ে ২১ বছর পর অজিদের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। পরের ম্যাচেও বৃষ্টি আইনে ৫ উইকেটের জয়ে ২-০ তে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ, যা ছিল অজিদের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
বাংলাদেশের একাদশ: শেখ মেহেদী ,সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়ার একাদশ: ওলিভিয়ার, কুপার কনোলি, জশ ইংলিশ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ, রাইলি মেরেডিথ, জেভিয়ার বার্টলেট, বেন ডাওরিস ও অ্যাডাম জাম্পা।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬