স্ট্রিম প্রতিবেদক

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১৮৫ রান তুলে সুবিধাজনক অবস্থানে পাকিস্তান। বাংলাদেশের ৪১৩ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে অভিষিক্ত আজান আওয়াইসের অপরাজিত ৮৫ রানে দিনটি নিজেদের করে নেয় সফরকারীরা।
শনিবার (৯ মে) আগের দিনের ৩০১ রানে ৪ উইকেট নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। তবে স্বাগতিক ব্যাটাররা বেশি দূর এগোতে পারেননি। মুশফিকুর রহিমের ৭১ এবং শেষ দিকে তাসকিন আহমেদের ঝোড়ো ২৮ রানের সুবাদে বাংলাদেশ সব উইকেট হারিয়ে ৪১৩ রান সংগ্রহ করে। পাকিস্তানের পক্ষে পেসার মোহাম্মদ আব্বাস ৯২ রানে নেন পাঁচ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল-হক এবং আজান আওয়াইস শুরু থেকেই সাবধানী ছিলেন। ইনিংসের অষ্টম ওভারে নাহিদ রানার বলে আম্পায়ার ইমামকে আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। এরপর স্লিপে মাহমুদুল হাসান জয়ের ক্যাচ মিসে উইকেটশূন্য অবস্থায় প্রথম সেশন পার করে বাংলাদেশ।
মধ্যাহ্নভোজের বিরতির পর পাকিস্তানি ব্যাটাররা চড়াও হতে শুরু করেন। বিশেষ করে নাহিদ রানা এবং ইবাদত হোসেনের ওপর পাল্টা আক্রমণ চালিয়ে রান তোলার গতি বাড়ান। ১০৬ রানে প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ইমাম-উল-হক (৪৫)। তবে ৩৫তম ওভারে তাইজুল ইসলামের বলে আবদুল্লাহ ফাজলের ক্যাচ স্লিপে তালুবন্দি করতে ব্যর্থ হন জয়। ফাজল ও আজান মিলে অবিচ্ছিন্ন ৭৯ রানের জুটি গড়ে দিন শেষ করেন।
অভিষেক টেস্টের চাপ সামলে আজান আওয়াইস ১২টি চারের সাহায্যে ৮৫ রান করে অপরাজিত আছেন। অন্যপ্রান্তে আবদুল্লাহ ফাজল খেলছেন ৩৭ রান নিয়ে। ক্যাচ মিস এবং বোলিংয়ের কারণে বড় সংগ্রহ গড়েও তৃতীয় দিনে কিছুটা ব্যাকফুটে থেকেই মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩/১০ (শান্ত ১০১, মুমিনুল ৯১, মুশফিক ৭১; আব্বাস ৫/৯২, শাহীন ৩/১১৩)
পাকিস্তান ১ম ইনিংস: ১৮৫/১ (আওয়াইস ৮৫*, ইমাম ৪৫, ফাজল ৩৭*; মিরাজ ১/৩৭)

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৮ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬