স্ট্রিম প্রতিবেদক

মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের লিডসহ জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
টেস্টে চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৪১৭ রান তাড়া করে জেতার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। পাকিস্তানকে জিততে হলে ভাঙতে হবে এই রেকর্ড।
৩ উইকেটে ১১০ রান নিয়ে সোমবার শুরু করা বাংলাদেশ শুরুতেই অধিনায়ক শান্তকে (১৫) হারায়। দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন দাস। লিটন ৯২ বলে ৬৯ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরার আগে মুশফিকের সঙ্গে গড়েন ১২৩ রানের জুটি।
লিটন বিদায় নিলেও ‘মিস্টার ডিপেন্ডেবল’খ্যাত মুশফিক পাকিস্তানি বোলারদের ধৈর্যের পরীক্ষা নেন। এদিন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। সঙ্গে পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক (৮১৯) হন। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ২৩৩ বলে ১৩৭ রান করেন মুশফিক।
পাকিস্তানের পক্ষে পেসার খুররাম শাহজাদ ৮৬ রানে ৪ উইকেট নেন। এছাড়া সাজিদ খান ৩ ও হাসান আলী পান ২ উইকেট।
জবাবে মাত্র ২ ওভার ব্যাট করার সুযোগ পায় পাকিস্তান। দলীয় রানের খাতা খোলার আগেই আম্পায়ার দিনের সমাপ্তি ঘোষণা করেন।
এর আগে প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ ২৭৮ রান করে। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ২৩২ রান তোলে।
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮/১০; পাকিস্তান ১ম ইনিংস: ২৩২/১০।
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৯০/১০ (মুশফিক ১৩৭, লিটন ৬৯, জয় ৫২, মুমিনুল ৩০; খুররাম ৪/৮৬, সাজিদ ৩/১২৬)
পাকিস্তান ২য় ইনিংস: ০/০ (২ ওভার)
লক্ষ্য: ৪৩৭ রান।

.png)

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর শেষ টেস্টে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অফ-ফর্মে থাকা ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় ব্যাটিং অলরাউন্ডার ম্যাট রেনশকে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নতুন স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত মৌসুমে অ্যাশেজসহ ছয় ম্যাচে ২০.৩৮ গড়ে ২২৪ রান করা
১ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সাফল্য কিংবা অস্ট্রেলিয়ার মাটিতে অবিস্মরণীয় জয়- সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট যেন নতুন যুগে প্রবেশ করেছে। ক্রিকেটের এই সাফল্যকে আরও টেকসই করতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল। আগামী ৫ থেকে ১০ বছরে বাংলাদেশে ক্রিকেটের শক্ত ভিত্তি গড়তে চান তিনি।
২১ ঘণ্টা আগে
ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রিকে ৬৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়াচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্পেনের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক চার বছরের চুক্তিতে বার্সায় যোগ দেবেন। সোমবার (১৭ আগস্ট) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস জানায়, আগামী কয়েক দিনের মধ্যেই দলবদল চূড়ান্ত হবে। গত সপ্তাহে বার্
১৭ আগস্ট ২০২৬
চলতি ২০২৬-২৭ মৌসুমের পর ফুটবলে হয়তো আর দেখা যাবে না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রোববার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘ভোগ-এ’ প্রকাশিত সাক্ষাৎকারে আগামী মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন সিআর-সেভেন। রোনালদো বলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর। আমি দারুণ ঐতিহ্য
১৭ আগস্ট ২০২৬